Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

'পরামর্শদাতাকে হারালাম', 'পথ প্রদর্শক' মনমোহনের প্রয়াণে লিখলেন রাহুল গান্ধী

মনমোহনের প্রধানমন্ত্রিত্বের সময় ভারতের অর্থনীতিতে যে পরিবর্তনগুলো এসেছিল, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল তথ্যপ্রযুক্তি খাতের দ্রুত বৃদ্ধি, বৈদেশিক বিনিয়োগের উল্লেখযোগ্য বৃদ্ধি, এবং বৈশ্বিক বাজারে ভারতের অংশগ্রহণ।

'পরামর্শদাতাকে হারালাম', 'পথ প্রদর্শক' মনমোহনের প্রয়াণে লিখলেন রাহুল গান্ধী

রাহুল গান্ধী ও মনমোহন সিং

শেষ আপডেট: 27 December 2024 00:59

দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং(Manmohan Singh)। বয়স হয়েছিল ৯২ বছর। বৃহস্পতিবার দিল্লির এইমস-এ তাঁকে ভর্তি করা হয়েছিল প্রবল শ্বাসকষ্ট নিয়ে। প্রথমে এমারজেন্সি বিভাগে নিয়ে যাওয়া হয়েছিল বর্ষীয়ান এই রাজনীতিককে। পরে তাঁকে আইসিইউয়ে ভর্তি করা হয়। কিন্তু শেষরক্ষা হল না। রাত ১০টা নাগাদ খবর এল, মারা গেছেন মনমোহন (Manmohan Singh Died)।

একজন বহুখ্যাত দেশনায়ককে হারিয়ে শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে, রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধীও নিজেদের এক্স হ্যান্ডেলে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে লেখেন 'মনমোহন সিংজি অপার প্রজ্ঞা ও সততার সঙ্গে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর নম্র আচরণ ও অর্থনীতিকে গভীরে গিয়ে উপলব্ধি করা গোটা জাতিকে অনুপ্রাণিত করেছিল। মিসেস কৌর ও পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল। একজন পথ প্রদর্শক ও পরামর্শদাতাকে হারালাম।' 

  

প্রিয়ঙ্কার কথায়, 'রাজনীতিতে খুব কম লোকই সর্দার মনমোহন সিংজির মতো অনুপ্রেরণা জোগান। তাঁর সততা সবসময় আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।’

ভারতের ১৪তম প্রধানমন্ত্রী হিসেবে ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন ড. মনমোহন সিং। তিনি দেশের অর্থনৈতিক সংস্কারের অন্যতম পথিকৃৎ হিসেবে পরিচিত। তাঁর নেতৃত্বে ভারত আন্তর্জাতিক অর্থনীতিতে একটি দৃঢ় অবস্থান অর্জন করেছিল এবং দেশের অর্থনৈতিক খাতে যুগান্তকারী সংস্কার বাস্তবায়ন হয়েছিল।

তাঁর প্রধানমন্ত্রিত্বের সময় ভারতের অর্থনীতিতে যে পরিবর্তনগুলো এসেছিল, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল তথ্যপ্রযুক্তি খাতের দ্রুত বৃদ্ধি, বৈদেশিক বিনিয়োগের উল্লেখযোগ্য বৃদ্ধি, এবং বৈশ্বিক বাজারে ভারতের অংশগ্রহণ। ড. সিং-এর নেতৃত্বে চালু হওয়া নীতিগুলি দেশের অর্থনৈতিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে।


```