Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশ

‘অপারেশন সিঁদুর’-এর নায়ক রাফাল! ৩.২৫ লক্ষ কোটির ঐতিহাসিক চুক্তির আগে প্রশংসা বায়ুসেনার

চুক্তি কার্যকর হলে শুধু আর্থিক দিক থেকেই নয়, প্রযুক্তিগত ক্ষেত্রেও এক নতুন অধ্যায়ের সূচনা হবে। প্রস্তাবিত চুক্তিতে প্রায় ১০০টি রাফাল যুদ্ধবিমান ভারতে উৎপাদনের (Make In India) বন্দোবস্ত থাকছে। তার ফলে অত্যাধুনিক যুদ্ধবিমান প্রযুক্তি হস্তান্তর এবং ভারতীয় সংস্থার সঙ্গে দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্ব গড়ে উঠবে।

‘অপারেশন সিঁদুর’-এর নায়ক রাফাল! ৩.২৫ লক্ষ কোটির ঐতিহাসিক চুক্তির আগে প্রশংসা বায়ুসেনার

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 11 February 2026 17:04

দ্য ওয়াল ব্যুরো: ফরাসি সংস্থা দাঁসোর তৈরি ১১৪টি রাফাল যুদ্ধবিমান (Rafale Airjet) কেনার জন্য প্রায় ৩.২৫ লক্ষ কোটি টাকার চুক্তিতে চলতি সপ্তাহেই ছাড়পত্র দিতে পারে দেশের প্রতিরক্ষা মন্ত্রক (Indian Defence System)। এই খবর প্রকাশ্যে আসতেই আলোচনা শুরু হয়েছে কারণ এটাই ভারতের প্রতিরক্ষা ইতিহাসে হতে চলেছে সবচেয়ে বড় চুক্তি। এই আবহেই রাফাল যুদ্ধবিমানকে ‘হিরো’ তকমা দিল ভারতীয় বায়ুসেনা (IAF)।

অপারেশন ‘সিঁদুর’-এ (Operation Sindoor) রাফাল ছিল অন্যতম নায়ক! এই মন্তব্য করে ভারতীয় বায়ুসেনার ভাইস-চিফ এয়ার মার্শাল নাগেশ কাপুর (Nagesh Kapoor) কার্যত ইঙ্গিত দিলেন, উন্নত যুদ্ধবিমানের বহর আরও বাড়াতে চাইছে ভারত। দেশের বায়ুসেনা যে আরও মাল্টি-রোল ফাইটার এয়ারক্রাফ্ট (এমআরএফএ) অন্তর্ভূক্তির অপেক্ষায়, এ কথাও স্পষ্ট জানালেন তিনি।

এয়ার মার্শাল কাপুর বলেন, “রাফাল এখন নিঃসন্দেহে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে। অপারেশন সিঁদুর-এ (Operation Sindoor) এটি চরম সফল। দেশের প্রতিরক্ষাক্ষেত্রে আমরা আরও এমআরএফএ যুক্ত করতে চাই। তবে কোন মডেল, তা নিয়ে এখনও আলোচনা চলছে।’’ এই মন্তব্যের প্রেক্ষাপট গুরুত্বপূর্ণ। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ১১৪টি মাল্টি-রোল ফাইটার বিমান কেনার বহুল আলোচিত প্রস্তাবটি দ্রুত অগ্রসর হচ্ছে।

এই চুক্তি কার্যকর হলে শুধু আর্থিক দিক থেকেই নয়, প্রযুক্তিগত ক্ষেত্রেও এক নতুন অধ্যায়ের সূচনা হবে। প্রস্তাবিত চুক্তিতে প্রায় ১০০টি রাফাল যুদ্ধবিমান ভারতে উৎপাদনের (Make In India) বন্দোবস্ত থাকছে। তার ফলে অত্যাধুনিক যুদ্ধবিমান প্রযুক্তি হস্তান্তর এবং ভারতীয় সংস্থার সঙ্গে দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্ব গড়ে উঠবে। ‘মেক ইন ইন্ডিয়া’ (Make In India) কর্মসূচিকে আরও শক্ত ভিত দেওয়াই এই চুক্তির অন্যতম লক্ষ্য।

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, ১১৪টি রাফালের মধ্যে ১৮টি সরাসরি প্রস্তুত অবস্থায় আসবে। বাকি বিমানগুলি দেশে তৈরি হবে। মোট বহরের প্রায় ৮০ শতাংশ দেশেই উৎপাদনের পরিকল্পনা রয়েছে। ‘মেক ইন ইন্ডিয়া’ নীতির আওতায় দেশীয় উপাদানের পরিমাণ ৬০ শতাংশ পর্যন্ত পৌঁছতে পারে।

বর্তমানে ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) হাতে রয়েছে ৩৬টি রাফাল ‘সি’ ভ্যারিয়েন্ট। শেষ বিমানটির ডেলিভারি হয়েছিল ২০২৪ সালের ডিসেম্বরে। এর পাশাপাশি ভারতীয় নৌবাহিনীর জন্য ২৬টি রাফাল ‘এম’ ভ্যারিয়েন্ট কেনার চুক্তিও ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে, যার আর্থিক মূল্য প্রায় ৬৩ হাজার কোটি টাকা। ওই চুক্তির আওতায় চারটি টুইন-সিটার প্রশিক্ষণ বিমান, রক্ষণাবেক্ষণ, লজিস্টিক সাপোর্ট এবং কর্মী প্রশিক্ষণের ব্যবস্থাও রয়েছে।

নৌবাহিনীর রাফাল ‘এম’ যুদ্ধবিমানগুলি মোতায়েন করা হবে আইএনএস বিক্রান্ত (INS Vikrant) এবং আইএনএস বিক্রমাদিত্য (INS Vikramaditya) বিমানবাহী রণতরীতে। অন্যদিকে, বায়ুসেনার রাফাল ‘সি’ স্কোয়াড্রন দুটি ভাগে মোতায়েন হবে - আম্বালার ১৭ নম্বর স্কোয়াড্রন ‘গোল্ডেন অ্যারোজ’ এবং উত্তরবঙ্গের হাসিমারায় ১০১ নম্বর স্কোয়াড্রন ‘ফ্যালকনস’।

গত বছর মে মাসে জম্মু-কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার (Jammu Kashmir Pahalgam Attack) পর ভারতের সামরিক প্রত্যুত্তর ‘অপারেশন সিঁদুর’-এ (Operation Sindoor) অংশ নেয় এই যুদ্ধবিমান। লাদাখেও রাফালের সক্রিয় উপস্থিতি দেখা গিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ওই অভিযানে রাফাল থেকে ছোড়া হয়েছিল স্ক্যাল্প ক্রুজ মিসাইল, যা ২৫০ কিলোমিটারেরও বেশি দূরের শক্তপোক্ত লক্ষ্যবস্তু নিখুঁতভাবে ধ্বংস করতে সক্ষম। মিটিওর এয়ার-টু-এয়ার মিসাইল, হ্যামার স্ট্যান্ড-অফ অস্ত্র এবং স্পেকট্রা ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম - সব মিলিয়ে রাফালকে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর মাল্টি-রোল ফাইটার জেটগুলির মধ্যে ধরা হয়।


```