Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিক

দ্বারভাঙা আসন হাতছাড়া হওয়ার পথে, মাস্ক খুলতে পারবেন কি পুষ্পম প্রিয়া? সম্ভাবনা ক্ষীণ

জয়ের পর মাস্ক খোলার যে প্রতিশ্রুতি (Pushpam Priya mask) দিয়েছিলেন, তা এই নির্বাচনে বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা কার্যত নেই বলেই মনে করছে রাজনৈতিক মহল।

দ্বারভাঙা আসন হাতছাড়া হওয়ার পথে, মাস্ক খুলতে পারবেন কি পুষ্পম প্রিয়া? সম্ভাবনা ক্ষীণ

প্লুরালস পার্টির প্রধান পুষ্পম প্রিয়া

পৃথা ঘোষ

শেষ আপডেট: 14 November 2025 12:54

দ্য ওয়াল ব্যুরো: বিহার নির্বাচনে প্রথম দফার গণনা যত এগোচ্ছে, প্লুরালস পার্টির প্রধান পুষ্পম প্রিয়া চৌধুরীর (Pushpam Priya) স্বপ্ন ততই দূরে সরে যাচ্ছে। দ্বারভাঙা আসনে (Darbhanga Plurals Party Candidate) তিনি বড় ব্যবধানে পিছিয়ে। ফলে জয়ের পর মাস্ক খোলার যে তিনি প্রতিশ্রুতি (Pushpam Priya mask) দিয়েছিলেন, তা এই নির্বাচনে বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা কার্যত নেই বলেই মনে করছে রাজনৈতিক মহল।

দ্বারভাঙা (Darbhanga constituency) আসনে ২০২০ সালে জয়ী হয়েছিলেন বিজেপির সঞ্জয় সারাওগি। এবারের গণনাতেও প্রথম সাত দফার শেষে তিনিই এগিয়ে রয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিকাশশীল ইনসান পার্টির (VIP) উমেশ সাহানি তাঁকে ধাওয়া করলেও ব্যবধান ইতিমধ্যেই ৪,৮০০ ছুঁয়েছে। আর সঞ্জয় সারাওগির থেকে পিছিয়ে পড়েছেন পুষ্পম প্রিয়া, ২৬,০০০-র বেশি ভোটে।

২০২০ সালে ‘নতুন রাজনীতি’র ডাক দিয়ে ‘প্লুরালস পার্টি’র সূচনা করেছিলেন পুষ্পম প্রিয়া। ধর্ম-জাতপাতের বাইরের রাজনীতি প্রতিষ্ঠার ডাক ছিল তাঁর। দলের প্রতীক ‘হুইসেল’ বা ‘সিটি’। রাজ্যজুড়ে ২৪৩টি আসনে প্রার্থী দিয়েছে প্লুরালস। আর তিনি নিজে প্রচারের মাঠে সবসময় কালো পোশাকে, মুখে মাস্ক - এক রকম রাজনৈতিক পরিচয়ের প্রতীক হিসেবেই। প্রতিশ্রুতি ছিল, “জিতলে তবেই মাস্ক খুলব।”

রাজনৈতিক পরিবার থেকেই উঠে আসা এই তরুণ নেত্রীর শিক্ষাগত দিকও নজরকাড়া - ইউনিভার্সিটি অব সাসেক্স ও লন্ডন স্কুল অব ইকনমিক্স থেকে দু’টি মাস্টার্স ডিগ্রি। কর্মজীবন শুরু করেছিলেন বিহারের পর্যটন ও স্বাস্থ্য দফতরের পরামর্শদাতা হিসেবে। পরে পুরোপুরি রাজনীতিকে বেছে নেন।

তবে ২০২০ সালেও দলের অবস্থান ছিল দুর্বল। তখন ১৪৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল প্লুরালস পার্টি, কিন্তু একটিতেও জয় পায়নি।

পুষ্পম প্রিয়া জেডিইউ-র পুরনো রাজনৈতিক পরিবারের সন্তান। তাঁর বাবা বিনোদকুমার চৌধুরী ছিলেন জেডিইউ-র বিধায়ক। দাদু উমাকান্ত চৌধুরী ছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ঘনিষ্ঠ এবং সমতা পার্টির প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম। তাঁর কাকা বিনয়কুমার চৌধুরী ২০২০ সালে বেনিপুর থেকে জেডিইউ-র টিকিটে জিতেছিলেন।

দ্বারভাঙায় এবারের ব্যবধান দ্রুত বাড়তে থাকায় রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, পুষ্পম প্রিয়ার মাস্ক খুলে ফেলার সুযোগ এখনও অনেক দূরে।


```