Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও

পুরীতে দুর্ঘটনা! রথ থেকে নামানোর সময় নীচে পড়ে গেল বলরামের বিগ্রহ! জখম পাঁচ সেবায়েত

এ ব্যাপারে মন্দির কমিটিরও কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।

পুরীতে দুর্ঘটনা! রথ থেকে নামানোর সময় নীচে পড়ে গেল বলরামের বিগ্রহ! জখম পাঁচ সেবায়েত

পুরীতে রথ থেকে বিগ্রহ নীচে নামানোর সময় দুর্ঘটনার মুহূর্তের ছবি।

শেষ আপডেট: 9 July 2024 23:57

দ্য ওয়াল ব্যুরো: পুরীতে রথ থেকে নীচে নামানোর সময় মাটিতে পড়ে গেল বলরামের বিগ্রহ। ঘটনায় গুরুতর জখম হয়েছেন পাঁচ সেবায়েত। 

স্থানীয় সূত্রের খবর, টানা দুদিন রথযাত্রার পর সোমবার সন্ধেয় গুন্ডিচা মন্দিরে আনা হয়েছিল জগন্নাথ, বলরাম এবং শুভ্রদার রথ। নিয়ম অনুযায়ী, ২৪ ঘণ্টা রথেই রাখা হয় বিগ্রহ। মঙ্গলবার সন্ধেয় রথ থেকে বিগ্রহ আদপ মণ্ডপে নিয়ে যাওয়ার সময়ই বিপত্তি ঘটে।

প্রত্ক্ষদর্শীরা জানিয়েছেন, সমস্ত রীতি মেনে আরতির পর জগন্নাথ, বলরাম ও শুভদ্রার বিগ্রহ দুলিয়ে দুলিয়ে মন্দিরের ভিতরে নিয়ে যাওয়া হয়। তখনই  আচমকা বলরামের বিগ্রহ উপর থেকে নীচে পড়ে যায়। অনেক সেবায়েতরা নীচে উপস্থিত ছিলেন। ঘটনায় পাঁচজন সেবায়েত গুরুতর জখম হন। স্থানীয় হাসপাতালে তাঁদের ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে মন্দির কমিটিরও কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। তবে ঘটনাকে কেন্দ্র করে শোরগোল তৈরি হয়েছে ভক্ত মহলে। কারণ, পুরীর ইতিহাসে অতীতে এরকম কোনও ঘটনার নজির নেই বলেই মনে জানা যাচ্ছে।

 ৫৩ বছর পর এ বার দু’দিন ধরে পুরীতে রথযাত্রা পালন করা হচ্ছে। এর আগে ১৯৭১ সালে শেষ বার দু’দিন ধরে চলেছিল  পুরীর রথযাত্রা। রবিবার পুরীর গ্র্যান্ড রোডের উপর রথ যাওয়ার সময় পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। ভিড়ের মধ্যে আচমকা হুড়োহুড়ি শুরু হয়। তাতে বেশ কয়েকজন জখমও হয়েছিলেন। প্রচণ্ড গরমে এক পুণ্যার্থীর মৃত্যুর ঘটনাওঘটেছিল। এবার রথ থেকে নামানোর সময় নীচে পড়ে গেল বলরামের বিগ্রহ! যা নিয়ে ভক্তদের মধ্যেও উৎকণ্ঠা তৈরি হয়েছে।


```