
পুরীর জগন্নাথ মন্দির।
শেষ আপডেট: 13 June 2024 10:30
দ্য ওয়াল ব্যুরো: জগন্নাথ মন্দিরের সিংহ দুয়ারটিই কেবল ভক্তদের জন্য খোলা হত এত দিন। সে পথ দিয়েই মূল মন্দিরে ঢোকার সুযোগ পেতেন তাঁরা। কিন্তু, এবছর ভোটের আগে বিজেপি জানিয়েছিল, ক্ষমতায় এলে মন্দিরের চারটি দরজাই ভক্তদের জন্য খুলে দেওয়া হবে। এই ইস্যু এর আগেও বহুবার নির্বাচনী ইস্তেহারে রেখেছে বিজেপি। তবে জয় আসেনি। সদ্যসমাপ্ত লোকসভা ভোটে ওড়িশায় বিজেপি জিততেই প্রতিশ্রুতি মতো খুলে দেওয়া হল মন্দিরের চারটি গেট।
#WATCH | Puri: Morning visuals from the Puri Jagannath Temple where all four gates are to be opened for devotees in the presence of CM Mohan Charan Majhi and all of the Ministers of Odisha.
— ANI (@ANI) June 13, 2024
Odisha CM Mohan Charan Majhi along with Deputy Chief Ministers KV Singh Deo and Prabhati… pic.twitter.com/zyQFTKrG8x
আজ, বৃহস্পতিবার সকালে সেই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণের সাক্ষী হলেন হাজার হাজার মানুষ। উপস্থিত ছিলেন ওড়িশার নতুন মুখ্যমন্ত্রী মোহন চরণ মাজি। পুজোও দেন তিনি। পুরীর সাংসদ সম্বিত পাত্র, বালাসোরের সাংসদ প্রতাপ চন্দ্র সারেঙ্গী এবং বিজেপি সরকারের অন্যান্য মন্ত্রী ও নেতারাও ছিলেন এই দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে।
জানা গেছে, জগন্নাথ মন্দিরের ভিড় নিয়ন্ত্রণের জন্য চারটি গেট খোলার দাবি বহু দিন ধরেই উঠেছিল। কিন্তু এতদিন তা বাস্তবায়িত করা হয়নি। সেটিকেই ভোটপ্রচারের অস্ত্র করেছিল বিজেপি। জয়ের পরে তা করাও হল। এর ফলে ভক্তরা কম সময়ে খুব সহজেই জগন্নাথ দর্শন করতে পারবেন বলে মনে করা হচ্ছে।
ওড়িশার বিজেপি নেতৃত্ব জানিয়েছে, নির্বাচন চলার সময়েই চারটি প্রবেশদ্বার খুলে দেওয়ার কথা বলা হয়েছিল। সেই মতোই, মুখ্যমন্ত্রীর শপথের পরেই আজ মন্দিরের চারটি গেট খুলে দেওয়া হল। মন্দিরের উন্নয়নমূলক কাজের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দও করা হয়েছে ইতিমধ্যেই।
সদ্য দায়িত্বপ্রাপ্ত নতুন মুখ্যমন্ত্রী মোহন চরণ মাজি বলেন, 'গতকাল মন্ত্রিসভার প্রথম বৈঠকেই আমরা জগন্নাথ মন্দিরের চারটি প্রবেশদ্বার খোলার প্রস্তাব রাখি। সেই প্রস্তাব পাশ হওয়ার পরেই আজ ভোরে আমরা মন্দিরে পৌঁছই এবং গেট খোলার ব্যবস্থা করি। আগামী বাজেটে জগন্নাথ মন্দিরের উন্নয়ন ও অন্যান্য কাজের বিষয়ে ফান্ড বরাদ্দ করার প্রস্তাব পেশ করব।'
VIDEO | #Odisha CM Mohan Charan Majhi interacts with the media after all four gates of Shree #Jagannath Temple in Puri were re-opened early Thursday morning.
— Press Trust of India (@PTI_News) June 13, 2024
(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7) pic.twitter.com/xRewTPZNyK