Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

সোনু সুদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা! লুধিয়ানার আদালতে প্রতারণা মামলায় নাম জড়িয়েছে তাঁর

তাঁকে নিয়ে আবেগ এমনই জায়গায় পৌঁছয়, যে তাঁর নামে মন্দির বানিয়ে, তাঁর মূর্তি বসিয়ে পুজোও শুরু হয় নানা জায়গায়। তিনি বলিউড অভিনেতা সোনু সুদ (Sonu Sood)।

সোনু সুদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা! লুধিয়ানার আদালতে প্রতারণা মামলায় নাম জড়িয়েছে তাঁর

সোনু সুদ।

শেষ আপডেট: 7 February 2025 07:16

দ্য ওয়াল ব্যুরো: সাধারণ মানুষের মসিহা হয়ে উঠেছিলেন তিনি। হয়েছিলেন গরিবের ত্রাতা। লকডাউনের সময়ে তাঁর এই জনদরদী রূপ সামনে এসেছিল, দেশের নানা প্রান্তে আটকে থাকা বহু সাধারণ মানুষকে তিনি বাড়ি ফেরানোর ব্যবস্থা করে দেওয়ার পরে। তাঁকে নিয়ে আবেগ এমনই জায়গায় পৌঁছয়, যে তাঁর নামে মন্দির বানিয়ে, তাঁর মূর্তি বসিয়ে পুজোও শুরু হয় নানা জায়গায়। তিনি বলিউড অভিনেতা সোনু সুদ (Sonu Sood)। তাঁর নামেই এবার রুজু হয়েছে প্রতারণার মামলা! 

পুলিশ জানিয়েছে, একটি ভুয়ো বিনিয়োগ সংক্রান্ত মামলায় নাম জড়িয়েছে অভিনেতার। লুধিয়ানার আদালতের নির্দেশে বলিউড অভিনেতা সোনু সুদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছে।

জানা গেছে, এই মামলার সূত্রপাত হয় লুধিয়ানার এক আইনজীবী রাজেশ খান্নার দায়ের করা অভিযোগ থেকে। তিনি দাবি করেন, মোহিত শুক্লা নামের এক ব্যক্তি তাঁকে 'রিজিকা কয়েন' নামে একটি ভুয়ো বিনিয়োগ প্রকল্পে ১০ লাখ টাকা লগ্নি করতে প্রলুব্ধ করেন।

এই মামলায় সোনু সুদকে সাক্ষ্য দেওয়ার জন্য আদালতে তলব করা হয়েছিল, কিন্তু তিনি হাজির হননি। এই অনুপস্থিতির কারণেই তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

আদালতের নির্দেশে মুম্বইয়ের আন্ধেরির ওশিওয়ারা থানার অফিসার-ইন-চার্জকে সোনু সুদকে গ্রেফতার করে আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে।

আদেশে বলা হয়েছে, 'সোনু সুদ, যাঁর ঠিকানা ৬০৫/৬০৬, কাসাব্লাঙ্কা অ্যাপার্টমেন্ট, তাঁকে যথাযথভাবে সমন পাঠানো হয়েছিল, কিন্তু তিনি আদালতে হাজির হননি এবং আইনিভাবে তলব এড়ানোর চেষ্টা করেছেন। তাই তাঁকে গ্রেফতার করে আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হল।'

এছাড়া, আদেশে আরও বলা হয়েছে, 'এই গ্রেফতারি পরোয়ানা ১০ ফেব্রুয়ারির মধ্যে কার্যকর করে আদালতে প্রতিবেদন জমা দিতে হবে। যদি তা সম্ভব না হয়, তবে কেন তা কার্যকর করা যায়নি, সেই কারণ জানাতে হবে।' এই মামলার পরবর্তী শুনানি আগামী ১০ ফেব্রুয়ারি।


```