Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ISI-এর সঙ্গে খলিস্তানি জঙ্গি যোগ, পাঞ্জাবে ফের গ্রেফতার ‘পাকিস্তানি চর’

পুলিশের অভিযোগ, এই ব্যক্তি অপারেশন সিঁদুর চলাকালীন এবং দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় সেনাবাহিনীর গতিবিধির গুরুত্বপূর্ণ খবর চালাচালি করত।

ISI-এর সঙ্গে খলিস্তানি জঙ্গি যোগ, পাঞ্জাবে ফের গ্রেফতার ‘পাকিস্তানি চর’

প্রতীকী ছবি।

শেষ আপডেট: 3 June 2025 12:20

দ্য ওয়াল ব্যুরো: ফের এক সন্দেহভাজন পাক গুপ্তচর গ্রেফতার। পাকিস্তানের চর সংস্থা আইএসআই এবং শীর্ষ এক খলিস্তানি জঙ্গি গোপাল সিং চাওলার সঙ্গে যোগাযোগ থাকার সন্দেহে পাঞ্জাব পুলিশ তাকে গ্রেফতার করেছে। পুলিশের অভিযোগ, এই ব্যক্তি অপারেশন সিঁদুর চলাকালীন এবং দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় সেনাবাহিনীর গতিবিধির গুরুত্বপূর্ণ খবর চালাচালি করত।

গগনদীপ সিং নামে এই সন্দেহভাজন চর নির্দিষ্ট গোপন তথ্য পৌঁছে দিত পাক চর সংস্থা ও খলিস্তানি নেতার কাছে। যার মধ্যে কোন জায়গায় সেনা মোতায়েন করা হচ্ছে, কোথায় রয়েছে সীমান্তরক্ষী বাহিনীর ছাউনি। যা জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত সংবেদনশীল বলে মনে করা হচ্ছে।

পাঞ্জাবের পুলিশ প্রধান গৌরব যাদব বলেন, প্রাথমিক তদন্তে প্রমাণ হয়েছে যে, গগনদীপ পাকিস্তানে লুকিয়ে থাকা খলিস্তানি জঙ্গি গোপাল সিং চাওলার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত। গত ৫ বছর ধরে দুজনের যোগাযোগের সুবাদে তার সঙ্গে আইএসআইয়ের দালালদের পরিচয় হয়। এই কাজের জন্য সে মাসোহারাও পেত।

পুলিশ আরও জানিয়েছে, তার কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল ঘেঁটে দেখা গিয়েছে গগনদীপ পাকিস্তানি এজেন্টদের গোপন খবর পৌঁছে দিয়েছে। ২০টির বেশি আইএসআই-এর ফোন নম্বর মিলেছে। তাকে গ্রেফতার করে আরও আর্থিক ও তথ্য সংক্রান্ত খুঁটিনাটি খবর সংগ্রহ করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে তার গুপ্তচর বৃত্তির প্রমাণ মিলেছে বলে দাবি পাঞ্জাব পুলিশের।

পাকিস্তানের আশ্রয়ে থাকা খলিস্তানি জঙ্গি গোপাল সিং চাওলা ভারতে একটি চরবৃত্তির ব্যবসা নিয়ন্ত্রণ করে। যার পিছনে রয়েছে আইএসআই। এই চাওলার সঙ্গে লস্কর-ই-তোইবার প্রধান হাফিজ সইদের যোগ রয়েছে, তার প্রমাণ দুজনের ছবিও রয়েছে ভারতীয় গোয়েন্দা বাহিনীর হাতে। পুলিশ সূত্র জানিয়েছে, গগনদীপকে গ্রেফতার করেছে তরনতারন জেলা পুলিশ। মহল্লা রোদুপুরের বাসিন্দা গগনকে তার বাড়ি থেকেই পাকড়াও করা হয়।


```