জানা গিয়েছে, ওই পুলিশকর্মীর নাম প্রবীণ কুমার। তিনি হোশিয়ারপুর জেলার এক বিশিষ্ট রাজনৈতিক নেতার নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

গাঁজা খাচ্ছেন পুলিশ
শেষ আপডেট: 24 July 2025 20:42
দ্য ওয়াল ব্যুরো: খাটে বসে প্রকাশ্যে গাঁজা (Joint) ফুঁকছিলেন পাঞ্জাবের পুলিশ কর্মী (Punjab Police)। আর তাঁর পাশেই দাঁড়িয়ে থাকা আরেকজন ব্যক্তি সেই দৃশ্য ভিডিও করলেন। ব্যাস, সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল (Viral Video) হতে সময় লাগেনি। পুলিশ কর্মীর কীর্তি দেখে নিরাপত্তা ডিউটি থেকে অপসারণ করে দিল পাঞ্জাব পুলিশ।
জানা গিয়েছে, ওই পুলিশকর্মীর নাম প্রবীণ কুমার। তিনি হোশিয়ারপুর জেলার এক বিশিষ্ট রাজনৈতিক নেতার নিরাপত্তার দায়িত্বে ছিলেন।
ঘটনার পর, হোশিয়ারপুর জেলার স্পেশ্যাল সুপারিনটেনডেন্ট অফ পুলিশ এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “তৎক্ষণাৎ তাঁকে নিরাপত্তা দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ লাইনে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে।”
তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, পরিবার ওই পুলিশকর্মীকে এর আগে একটি ডি-অ্যাডিকশন সেন্টারে ভর্তি করেছিল। এখন ভিডিওটি ঘিরে সমস্ত দিক থেকে তদন্ত চালানো হচ্ছে।