Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

দুই বোনকে অপহরণ করে ধর্ষণ, তারপর জলের ড্রামে চুবিয়ে মারার অভিযোগ, পুণেতে গ্রেফতার ব্যক্তি

বুধবার দুপুর ১টা নাগাদ  বাড়ির বাইরে খেলতে গিয়েছিল দুই বোন। তারপর থেকেই আর বাড়ি ফিরছে না দেখে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। শেষে সন্ধ্যায় খেদ থানায় অভিযোগ দায়ের করে তারা।

দুই বোনকে অপহরণ করে ধর্ষণ, তারপর জলের ড্রামে চুবিয়ে মারার অভিযোগ, পুণেতে গ্রেফতার ব্যক্তি

অভিযুক্ত অজয় দাস

শেষ আপডেট: 26 December 2024 21:05

দ্য ওয়াল ব্যুরো: দুই নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ ও খুনের অভিযোগ ৫৪ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনা পুণের রাজগুরুনগর এলাকার। ইতিমধ্যেই অভিযুক্ত অজয় ​​দাসকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে ওই নাবালিকারা দুই বোন। একজনের বয়স, অন্যজনের ৮।

বুধবার দুপুর ১টা নাগাদ  বাড়ির বাইরে খেলতে গিয়েছিল দুই বোন। তারপর থেকেই আর বাড়ি ফিরছে না দেখে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। শেষে সন্ধ্যায় থানায় অভিযোগ দায়ের করে তারা।

তদন্তে নেমে পুলিশ রাত সাড়ে ১০টা নাগাদ পরিবারের লোকজনের সঙ্গে তাদের বাড়ির ওপর তলায় দু'বোনের ঘর তল্লাশি করে। আর তখনই চমকে ওঠেন তাঁরা। দেখেন, অজয়ের দাসের বাড়ির একটি বিশালাকার ড্রাম ভর্তি জলে, দুই নাবালিকার দেহ মাথা নীচে, পা উপরে অবস্থায় ভাসছে।

ঘটনায় চাঞ্চল্য তৈরি হয় এলাকায়। ইতিমধ্যেই দু'জনের দেহ ময়নাতদন্তের জন্য পুণের সাসুন হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ২৬ তারিখ অর্থাৎ আজ অজয় দাসকে ধরতে তল্লাশি অভিযান চালানো হয়। খবর পেয়ে অজয়ের গোপন ডেরায় হানা দিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। সেই সময় অভিযুক্ত মহারাষ্ট্র থেকে পালানোর তোড়জোড় করছিলেন বলে খবর।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত জেরায় দু'টি খুনের কথাই স্বীকার করেছে। অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করলেও, মেয়ের আত্মীয়রা রাজগুরুনগর থানায় জড়ো হয়ে বলছেন, যতক্ষণ না তাঁরা বিচার পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত মরদেহ নেবেন না তাঁরা।


```