Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

'এক্সিট ডোর' খুলল না! বাসের মধ্যে পুড়ে মৃত্যু একই সংস্থার ৪ কর্মীর, মর্মান্তিক ঘটনা পুণেতে

তাড়াহুড়ো করে সকলেই নামার চেষ্টা করেছিলেন। বেশিরভাগ কর্মী নেমে যেতে পারলেও ওই ৪ জন নামতে পারেননি।

'এক্সিট ডোর' খুলল না! বাসের মধ্যে পুড়ে মৃত্যু একই সংস্থার ৪ কর্মীর, মর্মান্তিক ঘটনা পুণেতে

ফাইল চিত্র

শেষ আপডেট: 19 March 2025 16:01

দ্য ওয়াল ব্যুরো: কোম্পানির বাসেই (Fire) পুড়ে মৃত্যু হল চারজন কর্মীর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পুণেতে (Pune)। ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই সংস্থারই কয়েকজন কর্মী। বুধবার সকাল সাড়ে ৭টা নাগাদ ঘটে যায় এই দুর্ঘটনা। বাসে (Bus) কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। 

পুনের হিঞ্জেওয়াড়ি এলাকায় একটি বেসরকারি সংস্থার ওই বাসটিতে আগুন লেগে যায়। সেই সময়ে তার ভিতর ছিলেন সংস্থার একাধিক কর্মী। তাড়াহুড়ো করে সকলেই নামার চেষ্টা করেছিলেন। বেশিরভাগ কর্মী নেমে যেতে পারলেও ওই ৪ জন নামতে পারেননি। বাসের ভিতরেই পুড়ে মৃত্যু হয় তাঁদের। 

পুলিশ সূত্রে খবর, 'ভ্যোম গ্রাফিক্স' সংস্থার ছিল ওই বাস। ঘটনার সময়ে তাতে ১২ জন কর্মী ছিলেন। ঠিক কী কারণে আগুন লেগেছিল তা এখনও পর্যন্ত স্পষ্ট নয় তবে, আগুন দেখে চালক বাস থামিয়ে নেমে গেছিলেন। তারপর ধীরে ধীরে বাকিরাও নামতে শুরু করে।

অনুমান, ওই চারজন 'এক্সিট' বা এমারজেন্সি গেটের দিকে গেছিলেন। কিন্তু কোনও কারণে সেই দরজা খোলেনি। এদিকে চালকের দিক থেকে আগুন লেগেছিল। তাই বাস থেকে বেরনোর কোনও উপায় ছিল না কারও। ফলে এই মৃত্যুর ঘটনা। 

৪ জনের মৃত্যুর পাশাপাশি ৫ জন গুরুতর আহত হয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে। বাসের আগুন নিয়ন্ত্রণ আনা হয়েছে এবং তা পরীক্ষা করা হবে বলেও জানানো হয়েছে। আগুন লাগার আসল কারণ খুঁজতে তৎপর পুলিশ। 


```