Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

আর জি কর কাণ্ডের ধাঁচে বিক্ষোভের আগুন ঠানেতে, ৪ বছরের ২ নাবালিকাকে যৌন নিগ্রহে উত্তাল শহর

অভিভাবক ও স্থানীয়দের রেলরোকোর জেরে সম্পূর্ণ বিপর্যস্ত মুম্বইয়ের হৃৎস্পন্দন লোকাল ট্রেন পরিষেবা।

আর জি কর কাণ্ডের ধাঁচে বিক্ষোভের আগুন ঠানেতে, ৪ বছরের ২ নাবালিকাকে যৌন নিগ্রহে উত্তাল শহর

ঠানের বাদলাপুর স্টেশনে জনতার রেল রোকো।

শেষ আপডেট: 20 August 2024 15:50

দ্য ওয়াল ব্যুরো: আর জি কর কাণ্ডের প্রতিবাদের ধাঁচে বিক্ষোভ-আন্দোলনে জ্বলে উঠল মহারাষ্ট্রের ঠানে। ৪ বছরের দুই স্কুল পড়ুয়া নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগে কলকাতার মতোই ক্ষোভে ফেটে পড়েছে ঠানের জনতা। অভিভাবক ও স্থানীয়দের রেলরোকোর জেরে সম্পূর্ণ বিপর্যস্ত মুম্বইয়ের হৃৎস্পন্দন লোকাল ট্রেন পরিষেবা। সকাল থেকে উত্তাল জনতা স্কুল ভাঙচুর করে। পুলিশ বাধা দিয়ে রেল অবরোধ সরাতে এলে খণ্ডযুদ্ধ বেধে যায়। পুলিশকে লক্ষ্য করে রেললাইনে পড়ে থাকা পাথর ছুড়তে থাকে উত্তেজিত জনতা।

অভিযোগ, একটি ইংরেজি মাধ্যম স্কুলের টয়লেটে ভিতরে সাফাইকর্মী ওই দুই নাবালিকার যৌন নিগ্রহ করে। ঘটনার কথা জানাজানি হতেই স্কুলের অভিভাবকরা বাদলাপুর স্টেশনে মুম্বই রেলপথ অবরোধ করেন। তাঁদের সঙ্গে যোগ দেন কয়েকশো সাধারণ মানুষ। রেলরোকোর জেরে এখনও মুম্বই থেকে শহরতলিগামী ট্রেন পরিষেবা সম্পূর্ণ বন্ধ রয়েছে। পুলিশ এসে অবরোধ তুলতে গেলে উন্মত্ত জনতা পাথর ছুড়তে শুরু করলে তারা পালিয়ে যায়।

লিখিত অভিযোগের ভিত্তিতে ২৩ বছরের ওই সাফাইকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তবে আর জি কর কাণ্ডে হাসপাতাল কর্তৃপক্ষের মতোই স্কুল কর্তৃপক্ষ ঢিলেমি দেওয়ায় ক্ষোভে পড়েন অভিভাবকরা। স্কুল কর্তৃপক্ষ অভিযোগের পরেই প্রিন্সিপালকে সাসপেন্ড করেছে। বরখাস্ত করা হয়েছে ক্লাস টিচার ও আয়াকে। তাতেও অভিভাবকদের ক্ষোভ প্রশমিত করা যায়নি।

পুলিশি তদন্তে জানা গিয়েছে, ঘটনার সময় টয়লেটে কোনও মহিলা কর্মী ছিলেন না। এছাড়াও স্কুলের অধিকাংশ সিসিটিভি ক্যামেরা অচল। রাজ্যের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ একটি বিশেষ তদন্তকারী দল বা সিট গঠনের নির্দেশ দিয়েছেন। এই মামলা ফাস্ট ট্র্যাক আদালতে বিচারের জন্য ঠানের পুলিশ কমিশনারকেও নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেন, বাদলাপুরের ঘটনা খুবই গুরুত্ব দিয়ে দেখছে সরকার। দোষী ব্যক্তিকে কোনওমতেই ছাড়া হবে না। দ্রুত বিচার প্রক্রিয়ার নিষ্পত্তি করা হবে। বিরোধী দলনেতা রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়ার অভিযোগ তুলেছেন। এই ঘটনায় মহারাষ্ট্রের মাথা হেঁট হয়ে গিয়েছে। তিনিও তিন মাসের মধ্যে দোষী ব্যক্তির ফাঁসির দাবি তুলেছেন।


```