Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

অপারেশন ব্লু স্টারের ৪০-তম বর্ষপূর্তিতে স্বর্ণমন্দিরে খলিস্তানপন্থীদের বিক্ষোভ-স্লোগান

জেলবন্দি খলিস্তানি নেতা অমৃতপাল ও ইন্দিরা-ঘাতক বিয়ন্ত সিংয়ের ছেলের জয়ে উৎসাহ দ্বিগুণ

অপারেশন ব্লু স্টারের ৪০-তম বর্ষপূর্তিতে স্বর্ণমন্দিরে খলিস্তানপন্থীদের বিক্ষোভ-স্লোগান

বৃহস্পতিবার স্বর্ণমন্দিরে খলিস্তানপন্থীদের বিক্ষোভ।

শেষ আপডেট: 6 June 2024 11:03

দ্য ওয়াল ব্যুরো: এবার আর কানাডা কিংবা আমেরিকার কোনও শহর নয়, খোদ পাঞ্জাবের ঐতিহাসিক ধর্মস্থান অমৃতসরের স্বর্ণমন্দিরের ভিতরেই বিক্ষোভ দেখাল খলিস্তানপন্থীরা। বৃহস্পতিবার, ৬ জুন তারিখটি ছিল অপারেশন ব্লু স্টারের ৪০-তম বর্ষপূর্তি।

প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে পাঞ্জাব পুলিশ-সেনাবাহিনীর যৌথ অভিযানে চিরকালের মতো খতম করা হয় বিচ্ছিন্নতাবাদী খলিস্তানপন্থী ধর্মযোদ্ধাদের। যাঁদের মধ্যে ছিলেন জার্নেল সিং ভিন্দ্রানওয়ালেও। এই অপারেশনের সাফল্যের কিছুদিনের মধ্যে রাজধানী দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবন ও দফতরের মাঝের করিডরে দেহরক্ষীদের গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় ইন্দিরাকে।

২০২৪-এর লোকসভা নির্বাচনে বহু কিছু অত্যাশ্চর্য ঘটনার মধ্যেই পাঞ্জাবের দুটি কেন্দ্রে জিতেছেন খলিস্তানপন্থী দুই নেতা। তাঁদের মধ্যে একজন বর্তমানে অসমের ডিব্রুগড় জেলে বন্দি। আর এই ফলের পরপরই এদিন অপারেশন ব্লু স্টারের ৪০-তম বর্ষপূর্তিতে চাঙ্গা হয়ে গিয়েছেন খলিস্তানপন্থীরা। সেই স্বর্ণমন্দিরের ভিতরেই প্ল্যাকার্ড, পোস্টার, ভিন্দ্রানওয়ালের ছবি নিয়ে বিক্ষোভ দেখায় প্রতিবাদীরা।

১৯৮৪ সালের ১ জুন ভারতীয় সেনাবাহিনী অপারেশন ব্লু স্টার শুরু করে। অমৃতসরের স্বর্ণমন্দিরের ভিতরেই আশ্রয় নিয়েছিলেন পাকিস্তানি মদতপুষ্ট খলিস্তানি ভিন্দ্রানওয়ালে। প্রায় ১০ দিন লাগাতার সংঘর্ষ হয়ে অকাল তখত দখল করে রাখা জঙ্গিদের সঙ্গে।

এদিনের জন্য প্রতিবারের মতো এবারেও আগে থেকেই সতর্ক ছিল পুলিশ-প্রশাসন। প্রায় ২৩০০ আধা সেনা ও পুলিশ মোতায়েন করে রাখা হয়েছিল। তার মধ্যেই দল খালসা নামে নামে একটি সংগঠন শোভাযাত্রার আয়োজন করে। অপারেশন ব্লু স্টারে নিহতদের প্রতি শোকমিছিল বেরয়। এই সংগঠন অমৃতসরে এদিন বনধের ডাকা দিয়েছিল। প্রতিবছর দিনটি পালন করা হলেও জেলবন্দি খলিস্তানপন্থী নেতা অমৃতপাল সিং, যাঁকে দ্বিতীয় ভিন্দ্রানওয়ালে বলে ডাকা হয়, তিনি এবং ইন্দিরা-ঘাতক বিয়ন্ত সিংয়ের ছেলে সর্বজিৎ সিং খালসা এবার লোকসভা ভোটে জয়ী হওয়ায় উৎসাহ যেন দ্বিগুণ চওড়া হয়েছে।

এদিনের বিক্ষোভে শিরোমণি অকালি দল (অমৃতসর) প্রধান সিমরনজিৎ সিং মানও ছিলেন। এবারের ভোটে বিয়ন্ত সিংয়ে ছেলে সর্বজিৎ সিং খালসা ফরিদকোট কেন্দ্র থেকে আম আদমি পার্টির করমজিৎ সিং আনমোলকে ৭০০৫৩ ভোটে হারিয়ে জয়ী হয়েছেন। অন্যদিকে, ওয়ারিস পাঞ্জাব দে-র নেতা জেলবন্দি অমৃতপাল সিং জিতেছেন খাদুর সাহিব কেন্দ্র থেকে।


```