
ভারতরত্ন সম্মান ২০২৪
শেষ আপডেট: 30 March 2024 18:01
দ্য ওয়াল ব্যুরো: দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান 'ভারতরত্ন' প্রদান করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি ভবনে আয়োজিত সংক্ষিপ্ত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমিত শাহ। দুই প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরি চরণ সিং, পি ভি নরসিমা রাও, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুর, কৃষিবিজ্ঞানী এম এস স্বামীনাথনকে মরণোত্তর 'ভারতরত্ন' দেওয়া হয় এদিন। প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানি বার্ধক্যজনিত অসুস্থতার কারণে আসতে পারেননি। সম্ভবত তাঁর বাড়িতে গিয়ে আদবানিকে সম্মানিত করবেন মুর্মু।