Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

লালুপ্রসাদের বিরুদ্ধে চার্জশিটে সায় রাষ্ট্রপতি, ভোটের সময় কি জেলে থাকবেন আরজেডি সুপ্রিমো

রেলমন্ত্রী থাকাকালে রেলে চাকরি দেওয়ার বিনিময়ে প্রার্থীদের থেকে জমি লিখিয়ে নিয়েছিলেন। এমন অভিযোগে প্রাক্তন রেলমন্ত্রী লালুপ্রসাদের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে সিবিআই ও ইডি।

লালুপ্রসাদের বিরুদ্ধে চার্জশিটে সায় রাষ্ট্রপতি, ভোটের সময় কি জেলে থাকবেন আরজেডি সুপ্রিমো

লালুপ্রসাদ যাদব

শেষ আপডেট: 8 May 2025 22:20

দ্য ওয়াল ব্যুরো: রেলমন্ত্রী থাকাকালে রেলে চাকরি দেওয়ার (Land-for-jobs scams) বিনিময়ে প্রার্থীদের থেকে জমি লিখিয়ে নিয়েছিলেন। এমন অভিযোগে প্রাক্তন রেলমন্ত্রী লালুপ্রসাদের (Laloo Prasad) বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে সিবিআই (CBI) ও ইডি (ED)। ওই মামলায় ইডির চার্জশিটে বৃহস্পতিবার সায় দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu, the President of India) । বর্তমান ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীদের বিরুদ্ধে চার্জশিট পেশ করতে হলে রাষ্ট্রপতির কাছ থেকে অনুমতি নিতে হয়।

 লালপ্রসাদের বিরুদ্ধে রাষ্ট্রপতি নতুন মামলার চার্জশিট অনুমোদন করায় ইডি প্রয়োজনে তাঁকে হেফাজতে নিতে পারে। বিহার রাজনীতিতে প্রশ্ন ঘোরাফেরা করছে আসছে নভেম্বরে বিধানসভা ভোটের সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ জেলে থাকবেন নাকি, প্রচারে দেখা যাবে।

পশুখাদ্য কেলেঙ্কারির মামলায় তিনি বছর তিন হল জামিনে মুক্ত। এরমধ্যে তাঁর কিডনি প্রতিস্থাপন হয়েছে। পশুখাদ্য মামলায় তাঁর জামিন খারিজের দাবি জানিয়ে সিবিআই সুপ্রিম কোর্টে মামলা করে রেখেছে। আরজেডির অভিযোগ, যে কোনওভাবে লালুপ্রসাদকে জেলে পাঠাতে মরিয়া কেন্দ্রীয় সরকার এবং বিজেপি।

বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ ২০০৪ থেকে ২০০৯ পর্যন্ত প্রথম ইউপিএ সরকারের রেলমন্ত্রী ছিলেন। রেলমন্ত্রীর কোটায় সে সময় তিনি যাঁদের চাকরি দেন পরবর্তী সময়ে অভিযোগ ওঠে তিনি তাঁদের কাছ থেকে নামমাত্র টাকায় পাটনা-সহ বিহারের নানা জায়গার জমি লিখিয়ে নিয়েছেন স্ত্রী-সন্তানদের নামে। একই মামলায় তাই নাম আছে আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী এবং পুত্র তেজস্বী যাদবের। তাঁদের বিরুদ্ধে চার্জশিটের বিষয়ে সিদ্ধান্ত নেবেন রাজ্যপাল।

বিহারের নির্বাচনে লালুপ্রসাদের প্রচারে থাকা আর না থাকার মধ্যে ফলাফলে মস্ত ফারাক হয়ে থাকে। ২০১৩ সালে পশুখাদ্য মামলায় তাঁর জেল হয়। পরের বছর লোকসভা ভোটে তাঁর দল একটি আসনও জিততে পারেনি।

ঠিক এক বছরের মাথায় ২০১৫-র বিধানসভা ভোটে নীতীশ কুমারের সঙ্গে জোট বেঁধে বিজেপিকে হারায় আরজেজি। বিধানসভায় সর্বচেয়ে বেশি আসনও পায় তারা। জামিনে মুক্ত লালুপ্রসাদ প্রচারে বিজেপির বিরুদ্ধে ঝড় তোলেন। পরের নির্বাচনগুলির সময় তিনি জেলে থাকায় বিজেপি বিরোধীরা সেভাবে লড়াই করতে পারেনি। আর গত বছর লোকসভা ভোটের সময় চিকিৎসকের পরামর্শে লালুপ্রসাদ প্রচারে বের হননি। তাঁর দলের অভিযোগ, লালুপ্রসাদকে জেলে বন্দি রেখে বিধানসভার ভোট করাতে চাইছে বিজেপি। তাই কেন্দ্রীয় এজেন্সিগুলি সক্রিয়।

আরজেডির অন্দরে আশঙ্কা তৈরি হয়েছে স্ত্রী রাবড়ি দেবী এবং পুত্র তেজস্বীকেও বিধানসভা ভোটের সময় জেলে থাকতে হতে পারে। দু’জনেরই রেলের চাকরি দুর্নীতির ঘটনায় লালুপ্রসাদের সঙ্গে মামলায় নাম আছে।


```