Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

ভারতের জনসংখ্যা ২০৩৬ সালে ১৫২ কোটি ২০ লক্ষে গিয়ে ঠেকবে, জানাচ্ছে কেন্দ্রীয় রিপোর্ট

সমীক্ষায় দেখা গিয়েছে, ২০৩৬ সালে জনসংখ্যার ৪৮.৮ শতাংশ মহিলা হবেন।

ভারতের জনসংখ্যা ২০৩৬ সালে ১৫২ কোটি ২০ লক্ষে গিয়ে ঠেকবে, জানাচ্ছে কেন্দ্রীয় রিপোর্ট

২০১১ সালের জনগণনা অনুযায়ী দেশের জনসংখ্যা ছিল ১২১, ০৮, ৫৪, ৯৭৭।

শেষ আপডেট: 14 August 2024 10:43

দ্য ওয়াল ব্যুরো: ২০৩৬ সালে ভারতের জনসংখ্যা ১৫২ কোটি ২০ লক্ষে পৌঁছাবে। কেন্দ্রের স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেনশন মন্ত্রকের অধীনস্থ 'উওমেন অ্যান্ড মেন ইন ইন্ডিয়া ২০২৩' রিপোর্টে এই তথ্য জানা গিয়েছে। ২০১১ সালের জনগণনা অনুযায়ী দেশের জনসংখ্যা ছিল ১২১, ০৮, ৫৪, ৯৭৭।

এবারের রিপোর্টে বলা হয়েছে, সমীক্ষায় দেখা গিয়েছে, ২০৩৬ সালে জনসংখ্যার ৪৮.৮ শতাংশ মহিলা হবেন। শেষ জনগণনায় যা ছিল ৪৮.৫ শতাংশ। প্রতি হাজার পুরুষের অনুপাতে মহিলার সংখ্যা হবে ৯৫২ জন। এর আগে যা ছিল ৯৪৩।

ব্যক্তি হিসেবে ১৫ বছরের নীচে নাগরিকের সংখ্যা কমবে। জন্মহার কমার কারণে এটা হবে বলে মনে করা হচ্ছে। বিপরীত দিকে ৬০ ও তদোর্ধ্বদের হার বাড়বে আগামী ২৫ বছরে। গতবছর এপ্রিলে রাষ্ট্রসঙ্ঘের রিপোর্টে হয়েছিল, বিশ্বের জনসংখ্যার নিরিখে ভারত পিছনে ফেলে দিয়েছে চিনকে।

ভারতের জনসংখ্যার আনুমানিক হিসাব দেওয়া হয়েছিল ১,৪২,৭৭৫,৮৫০। গত মাসে রাষ্ট্রসঙ্ঘ জানায়, ভারতের জনসংখ্যা ২০৬০ সালে সর্বোচ্চে পৌঁছাবে। ১৭০ কোটি স্পর্শ করবে ভারত। এরপর ১২ শতাংশ কমলেও এই শতাব্দীতে ভারতই সর্বোচ্চ জনসংখ্যার দেশ থাকবে। দ্য ওয়ার্ল্ড পপুলেশন প্রসপেক্টস ২০২৪ রিপোর্টে এই তথ্য প্রকাশিত হয়েছিল।


```