Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’

রাশিয়ান স্ত্রীকে নিয়ে উদয়পুরে গিয়েছিলেন ইউটিউবার, হেনস্থার অভিযোগে ক্ষোভ সোশ্যাল মিডিয়ায়

পুরো বিষয়টি ক্যামেরাবন্দী করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন জনপ্রিয় ভারতীয় ইউটিউবার।

রাশিয়ান স্ত্রীকে নিয়ে উদয়পুরে গিয়েছিলেন ইউটিউবার, হেনস্থার অভিযোগে ক্ষোভ সোশ্যাল মিডিয়ায়

শেষ আপডেট: 15 January 2025 12:38

দ্য ওয়াল ব্যুরো: উদয়পুরের সিটি প্যালেস পরিদর্শনে গিয়ে চরম হেনস্থার শিকার হলেন জনপ্রিয় ভারতীয় ইউটিউবার মিথিলেশ ব্যাকপ্যাকার ও তাঁর রাশিয়ান স্ত্রী। সম্প্রতি রাজস্থানের উদয়পুরে ঘ্যটে যাওয়া একটি অপ্রীতিকর অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি। অভিযোগ, উদয়পুরে গেলে একদল অজ্ঞাত পরিচয় যুবক তাঁর রাশিয়ান স্ত্রীকে হয়রানি করে।

পুরো বিষয়টি ক্যামেরাবন্দী করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন জনপ্রিয় ভারতীয় ইউটিউবার। বিষয়টি সামনে আসতেই রীতিমতো হইচই পড়ে যায়। ভিডিওতে তিনি অভিযোগ করেন, উদয়পুরের সিটি প্যালেসে যাওয়ার সময় একদল যুবক তাঁর স্ত্রী লিসা এবং তাঁদের দুই বছরের ছেলের পিছু নিয়েছিল। 

শুধু এখানেই থেমে থাকেনি তারা। ইউটিউবারের অভিযোগ, তাঁর স্ত্রীকে "৬,০০০ আইএনআর” বলে কটূক্তিও করা হয়। বিষয়টি কানে শোনা মাত্রই মিথিলেশ অভিযুক্তদের মুখোমুখি হন এবং ক্যামেরা নিয়ে সরাসরি প্রশ্ন করেন, ‘আমি বুঝতে পারছই না ৬০০০ আপনারা কাকে বলছেন?’ তাঁকে আরও বলতে শোনা যায়, ‘আমার বউ রাশিয়ান বলে এমন ফালতু মন্তব্য করবেন?’

পরে উদয় সিটি প্যালেসের নিরাপত্তা কর্মী ও পুলিশের কাছে অভিযোগ জানান ইউটিউবার। তিনি সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে লেখেন, ‘আমি খুব রেগে গেছিলাম। আমি আমার স্ত্রীর সঙ্গে থাকার পরেও কীভাবে লোক এমন মন্তব্য করতে পারে? আমার স্ত্রী ভারতে এসেছিলেন। তাই আমি তাঁকে দেশের সংস্কৃতি ও ঐতিহ্য বোঝাতে বিভিন্ন প্রান্তে ঘোরার পরিকল্পনা নিই। কিন্তু উদয়পুরে যা ঘটল তা অত্যন্ত লজ্জার।’

মিথিলেশ আর প্রশ্ন করেন, ‘এটাই আমাদের দেশ!’ ভিডিও আপলোড করতেই নিমেষে তা ভাইরাল হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি দেখে অনেকেই তীব্র নিন্দা জানিয়েছেন। একজন লিখেছেন, ‘আপনার অবশ্যই পুলিশের কাছে যাওয়া উচিত। এসব বিষয়কে হাল্কাভাবে নেবেন না।’ 

আরেকজন লেখেন, ‘লজ্জা লাগে নিজেদের এ দেশের নাগরিক বলতে। এখানে আমরা অন্যদের সাহায্য না করে চুপচাপ দাঁড়িয়ে মজা দেখি। যত দিন যাচ্ছে এমন ঘটনা বেড়েই চলেছে। আমি মিথিলেশ ভাই ও তাঁর পরিবারের জন্য দুঃখিত।‘


```