Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ত্রিপুরায় প্রতিমা বিসর্জনে উত্তেজনা, ওসিকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে

সাউন্ড বক্স বন্ধ করার জেরে এক ওসির ওপর হামলার অভিযোগ উঠল পুজো উদ্যোক্তাদের বিরুদ্ধে।

ত্রিপুরায় প্রতিমা বিসর্জনে উত্তেজনা, ওসিকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে

ঘটনার আগের মুহূর্ত

পৃথা ঘোষ

শেষ আপডেট: 25 October 2025 17:00

দ্য ওয়াল ব্যুরো: কালীপুজোর বিসর্জনের শোভাযাত্রায় (Kalipuja immersion) চরম বিশৃঙ্খলা, সাউন্ড বক্স বন্ধ করার জেরে এক ওসির ওপর হামলার (Tripura Police assault) অভিযোগ উঠল পুজো উদ্যোক্তাদের বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওসিকে রাস্তায় ফেলে কিল, চড়, লাথি, ঘুষিতে ঝাঁপিয়ে পড়েন ক্লাব সদস্যরা।

ঘটনাটি ঘটেছে ত্রিপুরার (Tripura) বিলোনিয়া শহরের ওরিয়েন্টাল ক্লাবের কালী প্রতিমার বিসর্জনের সময়। জানা গিয়েছে, বিসর্জনের শোভাযাত্রায় একটি গাড়িতে মঞ্চের মতো করে স্টেজ তৈরি হয়েছিল, চলছিল জোরে গানবাজনা। এর ফলে এলাকায় ভয়ানক যানজট তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে উপস্থিত হন সংশ্লিষ্ট থানার ওসি। তিনি ক্লাব উদ্যোক্তাদের অনুরোধ করেন সাউন্ড বক্সের আওয়াজ কমাতে। কিন্তু উদ্যোক্তারা কথায় কর্ণপাত করেননি।

পরে ওসি নিজেই গাড়িতে উঠে সাউন্ড বক্স বন্ধ করে দেন। তখনই আচমকা উত্তেজিত উদ্যোক্তাদের একাংশ ওসিকে টেনে হিঁচড়ে রাস্তায় নামিয়ে মারধর শুরু করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাস্তায় ফেলে তাঁকে কিল, চড়, লাথি, ঘুষি মারা হয়। ঘটনাস্থলেই বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি সামাল দিতে দ্রুত পৌঁছয় অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। কিন্তু তাঁদের সঙ্গেও শুরু হয় পুজো উদ্যোক্তাদের বচসা। শেষ পর্যন্ত পুলিশ ওই সাউন্ড বক্স ও গাড়ি বাজেয়াপ্ত করে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগরতলার অন্যান্য ক্লাব সরকারি নির্দেশ অনুসরণ করলেও, বিলোনিয়ার ওরিয়েন্টাল ক্লাব নির্দেশ অমান্য করেছে। অভিযুক্তরা বিজেপি কর্মী বলে অভিযোগ উঠে এসেছে। শুধু তাই নয়, দলীয় ক্ষমতার সুযোগ নিয়ে পুলিশকে চ্যালেঞ্জ করা হয় বলেও অভিযোগ।

তবে উদ্যোক্তাদের একাংশের পাল্টা অভিযোগ, ওই পুলিশ আধিকারিক তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করেন এবং শোভাযাত্রায় থাকা এক সঙ্গীত শিল্পীকে হেনস্থা করেন। তাঁদের দাবি, এরই প্রতিক্রিয়ায় ক্ষোভ প্রকাশ করেন ক্লাব সদস্যরা।

তবুও, একজন কর্তব্যরত পুলিশ আধিকারিকের উপর যেভাবে প্রকাশ্যে হামলা হয়েছে, সেই দৃশ্য দেখে সাধারণ মানুষ স্তম্ভিত। হামলার ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনার পরেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পুলিশের এক সিনিয়র আধিকারিক বলেন, “একজন দায়িত্বে থাকা অফিসারের উপর হামলা অত্যন্ত গুরুতর অপরাধ। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।” তদন্ত শুরু হয়েছে, দায়ীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন।


```