Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

সাহিলের মৃত মা সেজে কথা বলত মুসকান! প্রেমিকের কুসংস্কারকে কাজে লাগিয়েই কষে সৌরভকে খুনের ছক

অভিযোগ, প্রেমিকের কালাজাদুর প্রতি বিশ্বাস এবং কুসংস্কার আছন্ন মন দেখেই মুসকান প্ল্যান সাজিয়ে ফেলে।

সাহিলের মৃত মা সেজে কথা বলত মুসকান! প্রেমিকের কুসংস্কারকে কাজে লাগিয়েই কষে সৌরভকে খুনের ছক

অভিযুক্ত প্রেমিক সাহিল ও মুসকানের ছবি

শেষ আপডেট: 21 March 2025 12:21

দ্য ওয়াল ব্যুরো: ঠাণ্ডা মাথায় সব প্ল্যান আগেভাবেই সাজিয়ে রাখা হয়েছিল। কালাজাদুর (Black Magic) প্রতি গভীর বিশ্বাস ছিল প্রেমিকের। আর সেই বিশ্বাসকে কাজে লাগিয়েই প্রেমিক সাহিল শুক্লার (Sahil Shukla) সাহায্য নিয়ে নিজের স্বামীর দেহ ১৫ টুকরো করেছিল মুসকান রাস্তোগি (Muskan Rastogi)। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মীরাটের (Meerut) বাসিন্দা মার্চেন্ট নেভি সৌরভ রাজপুতকে (Saurav Rajput) নৃশংস খুনের ঘটনার তদন্তে নেমে এমনই তথ্য হাতে এসেছে পুলিশের।

তদন্তকারীদের থেকে পাওয়া তথ্য থেকেই পরিষ্কার হয়ে যাচ্ছে, নিজের স্বামীকে সরিয়ে দিতেই আগে থেকে প্ল্যান ছকে রাখে মুসকান। প্রেমিক সাহিলকে কাজে লাগালেও নিজের প্ল্যানের কথা কোনওভাবেই তাকে জানতে দেয়নি সে।

অভিযোগ, প্রেমিকের কালাজাদুর প্রতি বিশ্বাস এবং কুসংস্কার আছন্ন মন দেখেই মুসকান প্ল্যান সাজিয়ে ফেলে। এরপরই নিজের ভাইয়ের ফোন থেকে স্ন্যাপচাটের তিনটে ফেক প্রোফাইল খোলে সে। এরপরই লাগাতার সেখান থেকে সাহিলকে ভুয়ো মেসেজ পাঠাত মুসকান।

মা বহু বছর আগে মারা গেলেও সাহিল বিশ্বাস করতেন তিনি কালাজাদু করে এখনও তাঁর মায়ের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আর সেই সুযোগ কাজে লাগাতে দেরি করেনি মুসকান। এরপর মৃত মা সেজে সাহিলকে সে মেসেজ করে জানায়, 'মুসকান একজন ভালো মেয়ে। তুমি তাকে বিয়ে করলে খুশি হবে।' 

পুলিশ জানিয়েছে, মুসকান সাহিলকে বিশ্বাস করাতে চেয়েছিল যে তার মৃত মা এমন নির্দেশ দিয়েছেন। এদিকে সাহিলের বাড়ি যেতেই চোখ কপালে ওঠে তদন্তকারীদের। বাড়ির দেওয়ালে ভগবান শিবের ছবির পাশাপাশি রয়েছে লাল ও কালো রঙে আঁকা রহস্যময় তন্ত্র সাধনার চিহ্ন।

মুসকান এবং সাহিল দু'জনে সৌরভকে খুন করে, দেহ টুকরো টুকরো করে, দেহাবশেষ একটি ড্রামে ভরে সিমেন্ট দিয়ে সিল করে দেয়। এরপর তারা দুজনেই হিমাচলপ্রদেশে ছুটি কাটাতে চলে যায়।


```