Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

আজমিরে ১০০ ধর্ষণ কাণ্ডে ৩২ বছর পর ৬ জনের যাবজ্জীবন পকসো আদালতে

প্রায় শতাধিক মেয়েকে এই গ্যাং বন্ধুত্বের ফাঁদে ধর্ষণ করেছে।

আজমিরে ১০০ ধর্ষণ কাণ্ডে ৩২ বছর পর ৬ জনের যাবজ্জীবন পকসো আদালতে

সাজাপ্রাপ্ত ৬ আসামি।

শেষ আপডেট: 20 August 2024 17:32

দ্য ওয়াল ব্যুরো: আর জি কর কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্ট মঙ্গলবার কলকাতা পুলিশ, কলেজের প্রিন্সিপালকে চরম ভর্ৎসনা করে চিকিৎসা ক্ষেত্রে নিরাপত্তার বিষয়ে টাস্কফোর্স গঠন করেছে। ঠিক সেই সময়েই আজমিরের কুখ্যাত ১০০ ধর্ষণের অপরাধে ৬ জনকে যাবজ্জীবন সাজার আদেশ দিল পকসো আদালত। ১৯৯২ সালে প্রকাশ্যে আসা ওই ঘটনায় গোটা দেশে হইচই পড়ে গিয়েছিল। এদিন সেই মামলায় ঐতিহাসিক রায়ে পকসো আদালতের বিচারক রঞ্জন সিং যাবজ্জীবন সাজা সহ অপরাধীদের ৫ লক্ষ টাকা করে জরিমানা করেছেন।

যে ৬ জনের যাবজ্জীবন কারাবাসের সাজা হয়েছে তারা হল- নাফিস চিস্তি, নাসিম ওরফে টারজান, সেলিম চিস্তি, ইকবাল ভাটি, সোহেইল গনি এবং সইদ জামির হুসেন। সরকারি আইনজীবী বীরেন্দ্র সিং জানান, এদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছে। বিচারের রায় শোনানোর জন্য ভাটিকে অ্যাম্বুল্যান্সে করে দিল্লি থেকে আজমিরে নিয়ে আসা হয়।

প্রায় শতাধিক মেয়েকে এই গ্যাং বন্ধুত্বের ফাঁদে ধর্ষণ করেছে। বিভিন্ন সময় আপত্তিকর ছবি তুলে তাদের ব্ল্যাকমেল করা হতো। সেই ছবি ভাইরাল করার ভয় দেখিয়ে ধর্ষণ করত অপরাধীরা। এই ঘটনায় মোট ১৮ জন অভিযুক্তের নামে এফআইআর হয়েছিল। বাকিরা হয় সাজার মেয়াদ পার করে দিয়েছে, নয়তো আদালতে বেকসুর খালাস হয়ে গিয়েছে।
আজমিরের একটি বিখ্যাত বেসরকারি স্কুল-কলেজে এই মেয়েরা পড়ত। তাদের কারও বয়স ১২ বছর, কারও ২০। তাদের ব্ল্যাকমেল করে নিকটবর্তী একটি খামারবাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করত অপরাধীরা। এদিন আদালতে সাজা ঘোষণার সময় অপরাধীরা হাজির ছিল। 


```