Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

সোশ্যাল মিডিয়ায় মোদীরই আধিপত্য, সর্বাধিক লাইক পাওয়া টুইটের তালিকায় প্রধানমন্ত্রী

সবচেয়ে বেশি সাড়া ফেলেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে (Vladimir Putin) ভগবদ্গীতার একটি রুশ ভাষার কপি উপহার দেওয়ার ছবি ও বার্তা। 

সোশ্যাল মিডিয়ায় মোদীরই আধিপত্য, সর্বাধিক লাইক পাওয়া টুইটের তালিকায় প্রধানমন্ত্রী

মোদী ও পুতিন

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 19 December 2025 16:13

দ্য ওয়াল ব্যুরো: এক মাসে দেশের এক্স হ্যান্ডেলে (X Handle) সবচেয়ে বেশি ‘লাইক’ (PM Modi Most Liked Post) পাওয়া পোস্টগুলির তালিকায় কার্যত একচেটিয়া জায়গা করে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এক্স-এর নতুন ‘মোস্ট লাইকড’ ফিচার অনুযায়ী, গত ৩০ দিনে ভারতের শীর্ষ ১০টি সবচেয়ে বেশি লাইক পাওয়া পোস্টের মধ্যে ৮টিই এসেছে প্রধানমন্ত্রীর (PM Modi News) এক্স হ্যান্ডল থেকে। এই তালিকায় অন্য কোনও রাজনৈতিক নেতার পোস্ট জায়গা পায়নি।

সবচেয়ে বেশি সাড়া ফেলেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে (Vladimir Putin) ভগবদ্গীতার একটি রুশ ভাষার কপি উপহার দেওয়ার ছবি ও বার্তা। ওই পোস্টটির রিচ ছিল প্রায় ৬৭ লক্ষ এবং লাইক পড়েছে ২ লক্ষ ৩১ হাজারের বেশি। সেই পোস্টে প্রধানমন্ত্রী লিখেছিলেন, “রুশ ভাষায় অনূদিত গীতার একটি কপি প্রেসিডেন্ট পুতিনকে উপহার দিলাম। গীতার শিক্ষা সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রেরণা জোগায়।”

এ ছাড়াও, পুতিনকে দিল্লিতে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রীর আর একটি পোস্ট ব্যাপক জনপ্রিয়তা পায়। ওই পোস্টের রিচ ছিল প্রায় ১ কোটি ৬ লক্ষ এবং লাইক পড়েছে ২ লক্ষ ১৪ হাজারেরও বেশি। সেখানে মোদী লেখেন, “বন্ধু প্রেসিডেন্ট পুতিনকে ভারতে স্বাগত জানাতে পেরে আনন্দিত। ভারত-রাশিয়া বন্ধুত্ব সময়ের পরীক্ষায় উত্তীর্ণ, যা আমাদের জনগণের উপকারে এসেছে।”

অযোধ্যার রাম জন্মভূমি মন্দিরে ধর্মধ্বজারোহণ অনুষ্ঠান সংক্রান্ত পোস্ট এবং ভারতীয় দৃষ্টিহীন মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ের অভিনন্দন জানানো পোস্টও শীর্ষ তালিকায় জায়গা করে নিয়েছে। রামমন্দির সংক্রান্ত পোস্টে প্রায় ১ লক্ষ ৪০ হাজার এবং মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানানো পোস্টে প্রায় ১ লক্ষ ৪৭ হাজার লাইক পড়ে। ওই দুই পোস্টের রিচ ছিল যথাক্রমে ৩১ লক্ষ ও ৫৫ লক্ষের বেশি।

এদিকে কূটনৈতিক ক্ষেত্রেও আরও একটি উল্লেখযোগ্য স্বীকৃতি পেলেন প্রধানমন্ত্রী। তিন দেশের সফরের শেষ পর্বে ওমান সফরে গিয়ে তিনি পেলেন ‘অর্ডার অব ওমান’ (ফার্স্ট ক্লাস) সম্মান। ১৯৭০ সালে প্রবর্তিত এই সম্মান দ্বিপাক্ষিক সম্পর্ক, জনসংযোগ ও বিশ্বশান্তিতে বিশেষ অবদানের জন্য দেওয়া হয়। এই নিয়ে বিশ্বের ২৯টি দেশের সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত হলেন নরেন্দ্র মোদী।

সম্মান গ্রহণ করে প্রধানমন্ত্রী বলেন, এই স্বীকৃতি ভারত ও ওমানের মানুষের পারস্পরিক আস্থা ও ভালবাসার প্রতীক। তিনি এই সম্মান দেশের মানুষ এবং দুই দেশের দীর্ঘদিনের সামুদ্রিক ও সাংস্কৃতিক সম্পর্ক গড়ে তোলা পূর্বপুরুষদের উৎসর্গ করেন।


```