Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

মোদীর লেখা গান গ্র্যামি পুরস্কারের জন্য মনোনীত! প্রধানমন্ত্রী বললেন, দীপাবলির উপহার 

কিছুদিন আগেই দিল্লিতে আয়োজিত জি২০ শীর্ষ সম্মেলনে দেশ বিদেশের সম্মানীয় অতিথিদের পরিবেশন করা হয় বাজরার তৈরি বিভিন্ন খাবার। এমনকী, প্রধানমন্ত্রীর মার্কিন যুক্তরাষ্ট্রের সফরে ডিনারে ছিল মিলেটের তৈরি খাবার।

মোদীর লেখা গান গ্র্যামি পুরস্কারের জন্য মনোনীত! প্রধানমন্ত্রী বললেন, দীপাবলির উপহার 

শেষ আপডেট: 11 November 2023 12:08

দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লেখা গান মনোনীত হল গ্র্যামি পুরস্কারের জন্য। 'অ্যাবানডান্স অফ মিলেটস' নামের গানটি চলতি বছর জুন মাসে মুক্তি পেয়েছিল। সেই গানে মিলেট তথা বাজরার গুণাগুণ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী। তাঁর লেখা সেই গানই এবার সংগীত জগতের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরস্কারেত জন্য মনোনয়ন পেল। 

২০২৩ সালকে 'বাজরার বছর' বলে রাষ্ট্রপুঞ্জের তরফে ঘোষণা করা হয়েছিল আগেই। ভারতের তরফেই এই প্রস্তাব দেওয়া হয়েছিল। রাষ্ট্রপুঞ্জের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন গভর্নিং বডি এবং সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনের সদস্যদের দ্বারা সেই প্রস্তাব গৃহীত হয়। এই খাদ্যশস্যের উপকারিতা এবং গুণ বিশ্ববাজারে প্রচার করতে উঠেপড়ে লেগেছে ভারত সরকার।

দারিদ্র দূরীকরণেও এই শস্য আগামী দিনে দেশের হাতিয়ার হয়ে উঠতে চলেছে বলে দাবি কেন্দ্রের। কিছুদিন আগেই দিল্লিতে আয়োজিত জি২০ শীর্ষ সম্মেলনে দেশ বিদেশের সম্মানীয় অতিথিদের পরিবেশন করা হয় বাজরার তৈরি বিভিন্ন খাবার। এমনকী, প্রধানমন্ত্রীর মার্কিন যুক্তরাষ্ট্রের সফরে ডিনারে ছিল মিলেটের তৈরি খাবার।

প্রধানমন্ত্রীর লেখা 'অ্যাবানডান্স অফ মিলেটস' গানটি গেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ফালু ফাল্গুনী শাহ এবং তাঁর স্বামী গৌরব শাহ। সেরা গ্লোবাল মিউজিক পারফরম্যান্স বিভাগে ২০২৪ সালের গ্র্যামি পুরস্কারের জন্য মনোনীত হয়েছে গানটি। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে সেকথা জানিয়েছেন দেশবাসীকে। এটা আসলে দীপাবলির উপহার, দাবি তাঁর।


```