Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মার

জাতীয় ঐক্য নষ্ট করতে উঠেপড়ে লেগেছে 'নকশাল' জোট! চরম আক্রমণ মোদীর

দেশের বিরোধী রাজনৈতিক জোটকে চরম আক্রমণ করেছেন তিনি। মোদীর দাবি, তাঁরা দেশের ঐক্য ভাঙার চেষ্টা করেই চলেছে। 

জাতীয় ঐক্য নষ্ট করতে উঠেপড়ে লেগেছে 'নকশাল' জোট! চরম আক্রমণ মোদীর

নরেন্দ্র মোদী

শেষ আপডেট: 31 October 2024 11:15

দ্য ওয়াল ব্যুরো: দীপাবলি ছাড়াও আজ দেশজুড়ে পালিত হচ্ছে জাতীয় ঐক্য দিবস। সেই উপলক্ষ্যে গুজরাটের কেওয়াদিয়ার এক জনসভা থেকে ভাষণ দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তাঁর বক্তব্যে উঠে এসেছে নকশাল প্রসঙ্গ। দেশের বিরোধী রাজনৈতিক জোটকে চরম আক্রমণ করেছেন তিনি। মোদীর দাবি, তাঁরা দেশের ঐক্য ভাঙার চেষ্টা করেই চলেছে। 

বৃহস্পতিবার সর্দার বল্লবভাই বল্লভভাই প্যাটেলের জন্মদিনে গুজরাটে ‘স্ট্যাচু অফ ইউনিটি’তে শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী। তারপর বলেন, ''কিছু অপশক্তি শুধুমাত্র দেশের একতা নষ্ট করার চেষ্টা করে চলেছে রাজনীতি করার জন্য। তাঁরা সাধারণ মানুষকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায়। জনসাধারণের উচিত এইসব লোকেদের চিহ্নিত করে 'আরবান' নকশালদের জোটের বিরুদ্ধে একজোট হওয়া।'' মোদীর বার্তা, এখন গোটা বিশ্ব ভারতের দিকে তাকিয়ে থাকে। তাই দেশবাসীকে চেষ্টা করতে হবে নিজেদের ঐক্য সুরক্ষিত রাখতে।

বিরোধী রাজনৈতিক জোট বা ইন্ডিয়া জোটের বিরুদ্ধে ভাঙনের রাজনীতি করার অভিযোগ এই প্রথম করলেন না প্রধানমন্ত্রী। লোকসভা নির্বাচনের সময় প্রায় প্রতিটি প্রচার মঞ্চ থেকেই এমন অভিযোগ তুলেছিলেন তিনি। বৃহস্পতিবার তিনি আরও একবার বললেন, ''কিছু লোক দেশের উন্নতি দেখতে পারছে না। তাঁরা বিষয়টি নিয়ে চিন্তিত। তাই তাঁরা বিশ্বের কাছে ভারতের হয়ে খারাপ বার্তা দিতে চায়। জাত-পাতের নামে বিভাজন করে দেশের ক্ষমতা দখল করতে চায় তাঁরা। এই 'আরবান' নকশালদের চিহ্নিত করুন। ওদের বিরুদ্ধে লড়াই করতে হবে।''

মোদীর কথায় আজ 'এক দেশ, এক কর' এবং জম্মু-কাশ্মীরের ৩৭০ ধারা অবলুপ্তির প্রসঙ্গও উঠে এসেছে। তিনি দেশবাসীকে মনে করিয়ে দেন, বিজেপি সরকার দেশের উন্নতি সাধনে যাবতীয় পদক্ষেপ নিয়েছে বিগত বছর ধরে। এটাও বলেন, গত ১০ বছর ধরে দেশের মধ্যে থেকে বিভাজন শূন্য করে দেওয়ার কাজও করেছে সরকার। বিরোধী জোটকে নাম না করে নিশানা করে মোদী এও বলেন, দেশের অভ্যন্তরে এবং বাইরে থেকে এরা অস্থিরতা ও নৈরাজ্য সৃষ্টি করছে। ভারতীয় সমাজ এবং জাতীয় ঐক্যকে দুর্বল করাই এদের লক্ষ্য। এদের রুখতে হবে। 


```