Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

চিনের সঙ্গে ঝগড়া-বিবাদ মেটানো খুব জরুরি, সীমান্ত সমস্যা সমাধানে নতুন বার্তা মোদীর

মোদীর বক্তব্য, ভারত বরাবরই প্রতিবেশী নীতিতে বিশ্বাসী। সে কারণেই চিন, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভাল রাখা দরকার।

চিনের সঙ্গে ঝগড়া-বিবাদ মেটানো খুব জরুরি, সীমান্ত সমস্যা সমাধানে নতুন বার্তা মোদীর

শেষ আপডেট: 11 April 2024 08:00

দ্য ওয়াল ব্যুরো: চিনের সঙ্গে দীর্ঘকালীন এই ঝগড়াঝাটি একদমই ঠিক নয়, এমনটাই মনে করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটি মার্কিন সংবাদসংস্থাকে সাক্ষাৎকার দিতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, চিনের সঙ্গে সীমান্ত সমস্যার সমাধান খুবই জরুরি। কূটনৈতিক ও সামরিক স্তরে আলোচনার মাধ্যমে সীমান্তে শান্তি ফেরাতে হবে। তাঁর কথায়, ভারত-চিন সুসম্পর্ক ও সীমান্তে শান্তি-সুস্থিতি বজায় রাখাটা গোটা বিশ্বের জন্যই খুব গুরুত্বপূর্ণ।

মোদীর বক্তব্য, ভারত বরাবরই প্রতিবেশী নীতিতে বিশ্বাসী। সে কারণেই চিন, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভাল রাখা দরকার। মোদীর কথায়, “ভারতের সঙ্গে চিনের সম্পর্ক তাৎপর্যপূর্ণ। আমি বিশ্বাস করি দীর্ঘকালীন এই সমস্যার দ্রুত নিষ্পত্তি হোক, সীমান্ত সমস্যারও সমাধান হোক। এত বছরের মনোমালিন্য পেছনে ফেলে আমরা এগিয়ে যেতে পারি।”

চিনের সঙ্গে সীমান্ত বিবাদ ছাড়াও রামমন্দির, ৩৭০ ধারা বিলোপের মতো বিষয়ে নিজের মতামত জানিয়েছেন প্রধানমন্ত্রী। চিনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক অনেক সমস্যার সমাধান করবে বলে মনে করছেন প্রধানমন্ত্রী। গোটা বিশ্বের কাছে ভারত-চিন সম্পর্ক খুব প্রাসঙ্গিক বলেও মনে করেন প্রধানমন্ত্রী। সাক্ষাৎকারে তিনি বলেছেন, “ভারত ও চিনের মধ্যে দীর্ঘস্থায়ী শান্তিপূর্ণ সম্পর্ক থাকুক সেটাই সকলে চায়। কেবল এই দুই দেশ নয়, দক্ষিণ-পূর্ব এশিয়া তথা গোটা বিশ্বের কাছেই এই সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ। আশা করি সামরিক ও কূটনৈতিক স্তরে ইতিবাচক পদক্ষেপ হতে পারে।”

বিগত চার দশকেরও বেশি সময় ধরে ভারত ও চিনের মধ্যে সীমান্ত নিয়ে টানাপড়েন চলছে। একদিকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অন্যদিকে অরুণাচল সীমান্ত সমস্যা দিন দিন বাড়ছে। লোকসভা ভোটের আগেই অরুণাচল নিয়ে ফের সুর চড়িয়েছে চিন। অরুণাচলের বেশিরভাগ এলাকাকেই নিজেদের বলে দাবি করছে চিনা সরকার। তাদের সরকারি অরুণাচলের ৩০টি জায়গার নামকরণ করেছে চিন। যদিও মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অরুণাচলের অশান্তি নিয়ে নীরবই ছিলেন প্রধানমন্ত্রী।


```