Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

৫০০ বছর পর... ২ বিধানসভা ও উপনির্বাচনের আগে মোদীর মুখে ফের রাম রাজনীতি

৫০০ বছর পর ভগবান রাম তাঁর নিজের ভিটেতে দীপাবলি পালন করবেন।

৫০০ বছর পর... ২ বিধানসভা ও উপনির্বাচনের আগে মোদীর মুখে ফের রাম রাজনীতি

মোদী একইসঙ্গে এদিন ধনতেরাস উপলক্ষে দেশবাসীকে শুভকামনা জানান।

শেষ আপডেট: 29 October 2024 14:04

দ্য ওয়াল ব্যুরো: দেওয়ালি উপলক্ষে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যখন অযোধ্যায় ২৮ লক্ষ প্রদীপ জ্বালিয়ে বিশ্বরেকর্ড করতে চলেছেন, তখন ফের রাম রাজনীতি শোনা গেল খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে। মঙ্গলবার মোদী বলেন, ৫০০ বছর পর ভগবান রাম তাঁর নিজের ভিটেতে দীপাবলি পালন করবেন। তাই এবারের দেওয়ালি একটি বিশেষ তাৎপর্য বহন করতে চলেছে। 

মোদী একইসঙ্গে এদিন ধনতেরাস উপলক্ষে দেশবাসীকে শুভকামনা জানান। তিনি বলেন, দেশের সব নাগরিককে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। আর দুদিন পরেই আমরা দেওয়ালি পালন করতে চলেছি। এবছরের দেওয়ালি একটি বিশেষ ঘটনা। কারণ, ৫০০ বছর পর এই প্রথম ভগবান রাম তাঁর অযোধ্যার নিজের মন্দিরে দেওয়ালি পালন করবেন। আমরাও তাঁর বিশালাকার মন্দিরে এই প্রথম রামের সঙ্গে দেওয়ালি পালন করব। এরকম মহান ও বিশাল দেওয়ালি দেখার জন্য মুষ্টিমেয় সৌভাগ্যবানের মধ্যে আমরা।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন ও রামলালার প্রাণপ্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী মোদী। এদিনই প্রধানমন্ত্রী রোজগার মেলার ভিডিও কনফারেন্সে দেশের যুবসমাজকে অভিনন্দন জানান। মোদীর কথায়, এই উৎসবের আবহাওয়ায় আজ একটি বিশেষ পবিত্র দিন। এই মেলায় দেশের ৫১ হাজার যুবক-যুবতীর হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হল। আমি আপনাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। 


```