Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

'মহাকুম্ভ গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে ভারতের কী শক্তি', সংসদে বললেন প্রধানমন্ত্রী

একাধিকবার মহাকুম্ভ ইস্যুতে যোগী সরকারকে আক্রমণ করা হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনা থেকে পদপিষ্টের ঘটনায় সমালোচিত হয়েছে উত্তরপ্রদেশ প্রশাসন।

'মহাকুম্ভ গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে ভারতের কী শক্তি', সংসদে বললেন প্রধানমন্ত্রী

নরেন্দ্র মোদী

শেষ আপডেট: 18 March 2025 13:50

দ্য ওয়াল ব্যুরো: মহাকুম্ভ (Maha Kumbh) দেখিয়ে দিয়েছে ভারতের কী শক্তি! মঙ্গলবার লোকসভায় (Loksabha) বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। একই সঙ্গে, ভূয়সী প্রশংসা করলেন উত্তরপ্রদেশে প্রশাসন তথা মুখ্যমন্ত্রীর যোগী আদিত্যনাথের। সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে লোকসভায় ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী। বক্তব্যের শুরুতেই মহাকুম্ভ নিয়ে কথা বলেন মোদী। 

বিরোধী রাজনৈতিক শিবির থেকে একাধিকবার মহাকুম্ভ ইস্যুতে যোগী সরকারকে আক্রমণ করা হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনা থেকে পদপিষ্টের ঘটনায় সমালোচিত হয়েছে উত্তরপ্রদেশ প্রশাসন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো মহাকুম্ভকে কটাক্ষ করে সরাসরি 'মৃত্যুকুম্ভ' বলেছিলেন। তারপর আরও বেশি বিতর্ক সৃষ্টি হয়। বিজেপির তরফে ব্যাপক বিরোধিতা করা হয়েছিল এই মন্তব্যের। লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে সেসব প্রসঙ্গ না তুলে অন্য বার্তা দিলেন প্রধানমন্ত্রী। 

সংসদে মোদী বলেন, ''মহাকুম্ভকে যারা সফল করেছেন সেই সব পুণ্যার্থীদের আমি প্রণাম জানাই। বৈষম্যের মধ্যে ঐক্যর আদর্শ উদাহরণ হয়ে উঠেছিল এই জনসমাগম। এটাই ভারতের আসল শক্তি। গোটা বিশ্ব দেখেছে ভারত কী করতে পারে। যারা মহাকুম্ভ নিয়ে অনেক প্রশ্ন তুলছিল, আমাদের ক্ষমতা নিয়ে প্রশ্ন করছিল, তারাও জবাব পেয়ে গেছে।'' প্রধানমন্ত্রীর কথায়, ভারতের তরুণ প্রজন্মও মহাকুম্ভের সঙ্গে যোগসূত্র স্থাপন করতে পেরেছে। দেশের সংস্কৃতি যে তাঁদের মনে গভীর প্রভাব ফেলেছে, তা এটা থেকেই স্পষ্ট। 

মহাকুম্ভের পদপিষ্টের ঘটনায় ৪০ জনের মৃত্যু হয়েছিল। তাছাড়া একাধিকবার অগ্নিকাণ্ডের ঘটনাতেও অনেক ক্ষতি হয়েছিল। কিন্তু সংসদে নিজের ভাষণে এইসব কোনও ঘটনার উল্লেখ করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দল বিষয়টির সমালোচনা করেছে। তাঁদের বক্তব্য, প্রধানমন্ত্রী আসল ঘটনা এড়িয়ে গিয়ে উত্তরপ্রদেশ সরকারের প্রশংসায় মত্ত হয়েছেন। এটা ফের প্রমাণ করে, দেশের মানুষের কষ্ট তাঁর বা তাঁর সরকারের কাছে গুরুত্ব পায় না। 

গত ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছিল মহাকুম্ভ। শেষ হয়েছে গত ২৬ ফেব্রুয়ারি। কমপক্ষে ৬৬ কোটি ভক্ত এই জনসমাগমে যোগ দিয়েছিলেন বলে দাবি করেছে উত্তরপ্রদেশ সরকার। 


```