Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫০০-রও বেশি মৃত, ক্ষতিগ্রস্ত রাজ্যগুলিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সরকারি হিসাবে, জুন মাস থেকে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫০০-রও বেশি মানুষ। বহু মানুষ এখনও নিখোঁজ। বিপর্যস্ত হিমাচল, জম্মু-কাশ্মীর, উত্তরাখণ্ড ও পাঞ্জাব।

ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫০০-রও বেশি মৃত, ক্ষতিগ্রস্ত রাজ্যগুলিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 6 September 2025 08:08

দ্য ওয়াল ব্যুরো: উত্তর ভারত জুড়ে ভয়াবহ বন্যা ও ভূমিধসের প্রকোপ (Outbreak of severe floods and landslides across North India)। টানা কয়েক সপ্তাহের প্রবল বৃষ্টিতে একের পর এক পাহাড় ধসে, নদী উপচে জনজীবন কার্যত বিপর্যস্ত। 

সরকারি হিসাবে, জুন মাস থেকে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫০০-রও বেশি মানুষ। বহু মানুষ এখনও নিখোঁজ। বিপর্যস্ত হিমাচল, জম্মু-কাশ্মীর, উত্তরাখণ্ড ও পাঞ্জাবের পরিস্থিতি খতিয়ে দেখতে খুব শিগগিরই ক্ষতিগ্রস্ত রাজ্যগুলিতে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। যদিও এখনও সরকারি ভাবে সফরের দিনক্ষণ ঘোষণা হয়নি।

কেন্দ্রীয় সাহায্যের দাবি তুলেছে একাধিক রাজ্য সরকার। উত্তরাখণ্ড ইতিমধ্যেই ৫,৭০২ কোটি টাকার বিশেষ সাহায্য চেয়ে পাঠিয়েছে। হিমাচল প্রদেশে শুধু এই বর্ষায় ৯৫টি আকস্মিক বন্যা, ৪৫টি ক্লাউডবার্স্ট এবং ১৩২টি বড় ভূমিধস নথিভুক্ত হয়েছে। প্রাণ গিয়েছে অন্তত ৩৫৫ জনের, নিখোঁজ অন্তত ৪৯। সরকারি হিসাবে, হিমাচলে ক্ষতির অঙ্ক ছাড়িয়েছে ৩,৭৮৭ কোটি টাকা।

হিমাচলে ১,২০০-রও বেশি রাস্তা এখনও অবরুদ্ধ। মাণ্ডি, শিমলা, কুল্লু, চাম্বার মতো জেলার সঙ্গে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন। বন্ধ হয়ে গিয়েছে একাধিক জাতীয় সড়ক। মাণ্ডি-ধর্মপুর (এনএইচ-৩), ওল্ড হিন্দুস্তান-তিব্বত রোড (এনএইচ-৫), অট-সাঞ্জ (এনএইচ-৩০৫) এবং খাব-গ্রামফু (এনএইচ-৫০৫) সড়ক বন্ধ। কালকা-শিমলা রেলপথেও পাহাড় ধসে বন্ধ হয়ে গিয়েছে ট্রেন চলাচল।

প্রবল বৃষ্টি ও পাহাড় ধসে নতুন করে বিপর্যস্ত হয়েছে জম্মু-কাশ্মীর ও উত্তরাখণ্ডও। একাধিক জেলায় ঘরবাড়ি ভেসে গিয়েছে, ভেঙে পড়েছে সেতু, ডুবে গিয়েছে চাষের জমি। ফলে বিপুল সংখ্যক মানুষ আশ্রয় নিয়েছেন ত্রাণশিবিরে।

কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে ত্রাণ ও উদ্ধারকাজ চালাচ্ছে। তবে এত বড় মাত্রার ক্ষতি মোকাবিলা করতে কেন্দ্রীয় সাহায্যই ভরসা বলে মনে করছে রাজ্যগুলি। এই পরিস্থিতিতেই প্রধানমন্ত্রী স্বচক্ষে বিপর্যস্ত রাজ্যগুলির চিত্র দেখতে ও ত্রাণের গতি বাড়াতে সফরে যাচ্ছেন বলে সরকারি সূত্রে খবর।


```