Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আমার মৃত মাকেও ওরা ছাড়ল না, রাহুল-তেজস্বীকে তোপ মোদীর

কংগ্রেস ও তার লেজুড় রাষ্ট্রীয় জনতা দলের বিরুদ্ধে তোপ দেগে প্রধানমন্ত্রী মোদী বলেন, মা আমাদের সব, আমাদের দুনিয়া। মা হল আত্মসম্মান।

আমার মৃত মাকেও ওরা ছাড়ল না, রাহুল-তেজস্বীকে তোপ মোদীর

মোদী বলেন, মা আমাদের সব, আমাদের দুনিয়া।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 2 September 2025 13:56

দ্য ওয়াল ব্যুরো: চিন থেকে সোমবার দেশে ফিরে মঙ্গলবারেই দেশীয় রাজনীতিতে মন দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিহারে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা বর্তমানে বিরোধী দলনেতা তেজস্বী যাদবকে তুলোধনা করলেন তিনি। কংগ্রেস ও তার লেজুড় রাষ্ট্রীয় জনতা দলের বিরুদ্ধে তোপ দেগে প্রধানমন্ত্রী মোদী বলেন, মা আমাদের সব, আমাদের দুনিয়া। মা হল আত্মসম্মান। বিহারের মতো ঐতিহ্য-পরম্পরায় সমৃদ্ধ রাজ্যে কিছুদিন আগে যা ঘটেছে, আমি কখনও কল্পনাতেও ভাবতে পারিনি যে এমন ঘটনাও ঘটবে।

মোদী আরও বলেন, আমার মাকে নিয়েও হেনস্তা করা হয়েছে। তাও আবার বিহারে আরজেডি-কংগ্রেসের মঞ্চ থেকে। এটা শুধু আমার মায়ের অপমান নয়। এই অপমান আমার দেশের সব মা, বোন ও মেয়েদের অসম্মান। আমি জানি একথা শুনে বিহারের প্রতিটি মা-বোন কত দুঃখ পেয়েছেন, কত কষ্ট পেয়েছেন। আমি জানি আমার বুকের মধ্যেও কত কষ্ট লুকিয়ে রয়েছে, যেমনটা রয়েছে বিহারের মানুষের মধ্যে।

এদিন এক সমাবেশে প্রধানমন্ত্রী আরও বলেন, আমি জানি না, আমার মা, যিনি কোনওদিন রাজনীতি করেননি, রাজনীতির সঙ্গে যাঁর কোনও যোগ নেই, তাঁকে কেন ওরা টেনে আনল? তাঁকে কেন আরজেডি এবং কংগ্রেস হেনস্তা করল, প্রশ্ন তোলেন তিনি। মঙ্গলবারই প্রধানমন্ত্রী বিহারে ভোটের মুখে রাজ্যের মহিলাদের জন্য একটি যোজনার ভার্চুয়াল উদ্বোধন করেন।

বিহার রাজ্য জীবিকা নিধি শাখ-শাখাহারি সঙ্ঘ লিমিটেড নামে এই প্রকল্পের উদ্বোধন করে তিনি বলেন, বিহারের মা-বোন ও এনডিএ সরকারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে আমি অভিনন্দন জানাই। মহিলাদের স্বনিযুক্তি ও স্বনির্ভরতার অংশ এই প্রকল্প উদ্বোধনে আসা মেয়েদের দিকে তাকিয়ে মোদী বলেন, এখান থেকে আমি অনেকের চোখে জল দেখতে পাচ্ছি। আমার মা আমাকে অনেক বেশি মানুষের সেবা করার জন্য সেই কোন ছোটবেলায় ছেড়ে দিয়েছিলেন। আপনারা সবাই জানেন, আমার মা আজ আর নেই। শতবর্ষ পূরণ করে তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। আমার সেই মায়ের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক ছিল না। আর সেই মৃত মাকেই ওরা রাজনৈতিক মঞ্চ থেকে অপদস্থ করতে ছাড়ল না। আমি এখান থেকে সব মা-বোনেদের সেই যন্ত্রণা টের পাচ্ছি, বলেন মোদী।


```