Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

সংসদে অশান্তি সৃষ্টিকারীরা এবার ভাবুন! বাজেটের আগে প্রধানমন্ত্রীর নিশানায় বিরোধীরা

মোদীর কথায়, বিরোধী সাংসদরা হয়তো এবার আত্মসমীক্ষা করবেন। এই বাজেট অধিবেশনে নিজেদের সেরাটা দেবেন।

সংসদে অশান্তি সৃষ্টিকারীরা এবার ভাবুন! বাজেটের আগে প্রধানমন্ত্রীর নিশানায় বিরোধীরা

শেষ আপডেট: 31 January 2024 12:41

দ্য ওয়াল ব্যুরো: সংসদের শীতকালীন অধিবেশনে রাজ্যসভা ও লোকসভা মিলিয়ে সাসপেন্ড হয়েছিলেন ১৪৬ জন বিরোধী সাংসদ। কিন্তু বাজেট অধিবেশনের আগেই মঙ্গলবার একাধিকজনের সাসপেনশন প্রত্যাহার করা হয়েছে। তবে বিরোধী সাংসদদের নিশানা করতে ছাড়লেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁদের উদ্দেশে তাঁর বার্তা, অশান্তি যারা সৃষ্টি করে তাঁদের কেউ মনে রাখে না। 

নতুন সংসদ ভবনে এই প্রথম বাজেট অধিবেশন হবে। তার আগে বুধবার বিরোধীদের খোঁচা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, অসংসদীয় আচরণ যাঁরা করেন তাদের কেউ মনে রাখে না। তাই যাঁরা এই ধরনের কাজ করছেন, তাঁরা এবার একটু ভাবুন। মোদীর কথায়, বিরোধী সাংসদরা হয়তো এবার আত্মসমীক্ষা করবেন। এই বাজেট অধিবেশনে নিজেদের সেরাটা দেবেন।

নরেন্দ্র মোদীর বক্তব্য, অনেক বিরোধী সাংসদদের অভ্যাস হয়ে গেছে অসংসদীয় আচরণ করা, গণতান্ত্রিক মূল্যবোধকে অসম্মান করা। তার জন্যই অনেকে সাসপেন্ড হয়েছিলেন। কিন্তু এবার থেকে তাঁরা নিজেদের আচরণ, ব্যবহার নিয়ে ভাববেন, এটাই কাম্য। কারণ, অশান্তি, ঝামেলা যাঁরা চায়, তাঁদের কেউই মনে রাখে না। 

উল্লেখ্য, বহিষ্কৃতদের মধ্যে ১৩২ জন সাংসদ শীতকালীন অধিবেশনের শেষদিন পর্যন্ত সাসপেন্ড ছিলেন। বাকি ১৪ জন সাংসদের সাসপেনশন নিয়ে সিদ্ধান্ত নিত প্রিভিলেজ কমিটি। গত ১২ জানুয়ারি সংশ্লিষ্ট কমিটি লোকসভার ৩ জন সাংসদের সাসপেনশন প্রত্যাহার করে নেয়। আর মঙ্গলবার রাজ্যসভার ১১ জন সাংসদের সাসপেনশন প্রত্যাহার করেছে কমিটি। 


```