Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

PM Modi: সন্ত্রাসের প্রশ্নে পাকিস্তানকে রেয়াত নয়! মোদীর ভাষণে গুরুত্বপূর্ণ ১০ তথ্য

যুদ্ধ বিরোধী ঘোষণা হয়েছে ঠিকই তবে পরিস্থিতি বিশেষে সন্ত্রাস দমনে ভারত যে আবারও যোগ্য জবাব দিতে তৈরি, এদিন জাতির উদ্দেশে ভাষণ থেকে পাকিস্তানের (Pakistan) উদ্দেশে তা ফের দ্ব্যর্থহীন ভাষায় জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)।

PM Modi: সন্ত্রাসের প্রশ্নে পাকিস্তানকে রেয়াত নয়! মোদীর ভাষণে গুরুত্বপূর্ণ ১০ তথ্য

প্রধানমন্ত্রী মোদী।

শেষ আপডেট: 12 May 2025 22:39


দ্য ওয়াল ব্যুরো: যুদ্ধ বিরোধী ঘোষণা হয়েছে ঠিকই তবে পরিস্থিতি বিশেষে সন্ত্রাস দমনে ভারত যে আবারও যোগ্য জবাব দিতে তৈরি, এদিন জাতির উদ্দেশে ভাষণ থেকে পাকিস্তানের (Pakistan) উদ্দেশে তা ফের দ্ব্যর্থহীন ভাষায় জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)।

সোমবার রাত আটটায় দেশবাসীর উদ্দেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দেন, "সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে চলতে পারে না। সন্ত্রাস ও বাণিজ্যও একসঙ্গে চলতে পারে না। জল আর রক্তও এক সঙ্গে বইতে পারে না।"

সন্ত্রাসের প্রশ্নে এদিন মোদীর ভাষণে যে ১০টি গুরুত্বপূর্ণ বিষয উঠে এল।

অপারেশন সিঁদুরে আমাদের সেনার শক্তি ও পরাক্রম সবাই দেখেছে। দেশের মা, বোন, মেয়েদের সেই পরাক্রম সমর্পণ করছি।

অপারেশন সিঁদুর শুধু একটা নাম নয়, দেশের কোটি কোটি মানুষের আবেগের প্রতীক। অপারেশন সিঁদুর মানে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের অখণ্ড প্রতিজ্ঞা।

বাহাওয়ালপুর আর মুরিদের মতো জঙ্গি ঠিকানা, বিশ্ব সন্ত্রাসের বিশ্ববিদ্যালয়। সন্ত্রাসবাদীরা আমাদের মা, বোনেদের সিঁদুর মুছে দিয়েছে, আমাদের সেনা ওদের ঠিকানাই দুনিয়া থেকে মুছে দিয়েছে।

অপারেশন সিঁদুর বন্ধ হয়নি। স্থগিত রেখেছি মাত্র। আগামী দিনে পাকিস্তানের প্রতিটি পদক্ষেপে নজর রাখব। ভারতের তিন বাহিনী লাগাতার অ্যালার্ট রয়েছে।

পরমাণু অস্ত্র নিয়ে কোনও ব্ল্যাকমেল ভারত মুখ বুজে সহ্য করবে না। পরমাণু অস্ত্রের আড়ালে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়ে যাওয়াও বরদাস্ত করবে না।

সন্ত্রাস আর সন্ত্রাসে মদত দেওয়া রাষ্ট্রকে ভারত আলাদা করে দেখবে না। পাকিস্তানের সেনা ও সে দেশের সরকার যেভাবে সন্ত্রাসবাদে সার-জল দিচ্ছে, একদিন তা পাকিস্তানকেই খতম করে দেবে।

বিশ্বকে বলতে চাইব, আমাদের নীতি স্পষ্ট—পাকিস্তানের সঙ্গে কথা হলে সন্ত্রাস নিয়েই হবে। পাকিস্তানের সঙ্গে কথা হলে পাক অধিকৃত কাশ্মীর নিয়েই হবে।

সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে চলতে পারে না। সন্ত্রাস ও বাণিজ্যও একসঙ্গে চলতে পারে না। জল আর রক্তও এক সঙ্গে বইতে পারে না।

পাকিস্তানের আর্তিতেই সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে ভারত। ফের জঙ্গি হামলা হলে করা জবাব পাবে।

১০ যুদ্ধের মতোই সন্ত্রাসবাদকে চলতে দিতে পারি না। এই যুগ যুদ্ধেরও নয়, সন্ত্রাসেরও নয়।


```