রাজ্যসভার বিদায়ী সাংসদদের উদ্দেশে বড় বার্তা প্রধানমন্ত্রীর। জনসেবার কাজ কখনও শেষ হয় না, অভিজ্ঞদের থেকে শেখার আহ্বানও জানালেন শেষে।
.jpeg.webp)
রাজ্যসভায় মোদী
শেষ আপডেট: 18 March 2026 13:44
দ্য ওয়াল ব্যুরো: রাজনীতিতে ‘ফুলস্টপ’ বলে কিছু নেই—বিদায়ী সাংসদদের (Retiring Members) উদ্দেশে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বুধবার রাজ্যসভার (Rajya Sabha) বিদায়ী অধিবেশনে (Farewell Session) বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, 'জনসেবার (Public Service) পথ কখনও শেষ হয় না, দায়িত্বের মেয়াদ (Tenure) ফুরোলেও কাজ থেমে থাকে না।'
রাজ্যসভা একটি ধারাবাহিক প্রতিষ্ঠান (Continuous Institution), যেখানে অভিজ্ঞতা (Experience) ও প্রজ্ঞার (Wisdom) গুরুত্ব অপরিসীম। বিভিন্ন ইস্যুতে আলোচনা (Discussion) চলার সময় দলমত নির্বিশেষে পারস্পরিক সম্মান (Mutual Respect) বজায় থাকে বলে তিনি উল্লেখ করেন। বলেন, “রাজনীতিতে কোনও শেষ নেই। এই যাত্রা চলতেই থাকে।”
প্রবীণ নেতাদের (Veteran Leaders) অবদানের কথা উল্লেখ করে মোদী বিশেষভাবে নাম নেন এইচ ডি দেবেগৌড়া (HD Deve Gowda), মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge) এবং শরদ পওয়ারের (Sharad Pawar)। তাঁদের দীর্ঘ সংসদীয় অভিজ্ঞতা (Parliamentary Experience) নতুন সাংসদদের জন্য শিক্ষণীয়। “নতুন সদস্যদের উচিত তাঁদের কাছ থেকে শেখা—নিষ্ঠা (Dedication) ও দায়িত্ববোধের (Responsibility) উদাহরণ ওঁরা,” বলেন প্রধানমন্ত্রী।
এদিন রাজ্যসভার উপ-সভাপতি হরিবংশ নারায়ণ সিংয়ের (Harivansh Narayan Singh) ভূয়সী প্রশংসা করেন মোদী। তাঁর শান্ত (Calm) ও ভারসাম্যপূর্ণ (Balanced) আচরণের কথা তুলে ধরে বলেন, 'দীর্ঘ সময় ধরে তিনি দক্ষতার সঙ্গে দায়িত্ব সামলেছেন। “কলমে যেমন পারদর্শী, তেমনই পরিশ্রমী (Hardworking)। দেশজুড়ে ঘুরে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন।'
সংসদের পরিবেশ নিয়ে আক্ষেপ শোনা যায় আজ মোদীর গলায়। একসময় রাজ্যসভা রসিকতা (Humour) ও ব্যঙ্গর (Satire) জন্য পরিচিত ছিল কিন্তু এখন সেই প্রবণতা কমছে। এই প্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রামদাস আঠাওয়ালের (Ramdas Athawale)- নাম উল্লেখ করে তাঁকে ‘এভারগ্রিন’ (Evergreen) বলে অভিহিত করেন। তাঁর উপস্থিতিতে সংসদে হাস্যরসের পরিবেশ তৈরি হত বলেও জানান প্রধানমন্ত্রী।
শেষে বিদায়ী সাংসদদের সংসদের মর্যাদা (Dignity of Parliament) বজায় রাখার আহ্বান জানিয়ে মোদী বলেন, 'অভিজ্ঞ নেতাদের দিকনির্দেশনা (Guidance) ভবিষ্যতেও গণতান্ত্রিক পরম্পরা (Democratic Traditions) শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।'