Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

বাংলাদেশ আবহে মোদীকে খুনের হুমকি, পাকিস্তানি ছকের সন্দেহ

বোমা বিস্ফোরণ ঘটিয়ে হত্যা করার হুমকি রয়েছে

বাংলাদেশ আবহে মোদীকে খুনের হুমকি, পাকিস্তানি ছকের সন্দেহ

বার্তায় পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের যোগ স্পষ্ট।

শেষ আপডেট: 7 December 2024 17:49

দ্য ওয়াল ব্যুরো:  জঙ্গি সংগঠন জয়েশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারের ভাষণ প্রকাশ্যে আসার পরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনের হুমকি। মুম্বই পুলিশের কাছে এই হুমকিবার্তা এসেছে বলে জানা গিয়েছে। বার্তায় পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের যোগ স্পষ্ট। বোমা বিস্ফোরণ ঘটিয়ে হত্যা করার হুমকি রয়েছে তাতে। বাংলাদেশে হিন্দুদের উপর লাগাতার হামলা ও নির্যাতনের আবহে এই হুমকিবার্তাকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে দেশের গোয়েন্দা সংস্থাগুলি।

শনিবার মুম্বইয়ের ট্রাফিক পুলিশের হেল্পলাইন হোয়াটসঅ্যাপ বার্তায় এই হুমকিবার্তা আসে। মোদীকে লক্ষ্য করে বোমা বিস্ফোরণের কথা বলা হয়েছে এবং দুই আইএসআই এজেন্টের কথাও রয়েছে তাতে। যে নম্বরটি থেকে মেসেজ এসেছে সেটি রাজস্থানের আজমিরের। প্রসঙ্গত, কয়েকদিন ধরে আজমিরের খাজা মইনুদ্দিন চিস্তির মুঘল আমলের ঐতিহ্যবাহী দরগা শিবমন্দির ছিল বলে বিতর্ক ছড়ায়। তা নিয়ে আদালতের চৌকাঠেও গিয়েছে বিষয়টি।

মেসেজ আজমির থেকে এসেছে জানতে পেরেই সেখানে পুলিশ তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কোনও মানসিক ভারসাম্যহীন বা মদ্যপ ব্যক্তির কাজ হয়ে থাকতে পারে। যদিও তদন্তে কোনও ঘাটতি দিচ্ছে না পুলিশ। উল্লেখ্য, মুম্বই ট্রাফিক পুলিশের কাছেই আগে একের পর এক বিমানে ও বিমানবন্দরে বোমা রাখার মেসেজ এসেছিল।


```