Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

গাজা শান্তি পরিকল্পনা নিয়ে ট্রাম্প-নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপ, ‘ঐতিহাসিক উদ্যোগ’, প্রশংসা মোদীর

ডোনাল্ড ট্রাম্পের 'ঐতিহাসিক গাজা শান্তি পরিকল্পনা'-র সাফল্যে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদী। একই দিনে তিনি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গেও কথা বলেছেন।

গাজা শান্তি পরিকল্পনা নিয়ে ট্রাম্প-নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপ, ‘ঐতিহাসিক উদ্যোগ’, প্রশংসা মোদীর

পৃথা ঘোষ

শেষ আপডেট: 10 October 2025 08:07

দ্য ওয়াল ব্যুরো: ইজরায়েল ও হামাসের মধ্যে বহু প্রতীক্ষিত যুদ্ধবিরতি (Israel Hamas ceasefire) ও জিম্মি মুক্তি চুক্তি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) 'ঐতিহাসিক গাজা শান্তি পরিকল্পনা'-র (Gaza Peace plan) সাফল্যে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ( PM Narendra Modi)।

বৃহস্পতিবার টুইটারে (এক্স) একাধিক পোস্টে তিনি জানান, “আমার বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছি এবং ঐতিহাসিক গাজা শান্তি পরিকল্পনার সাফল্যের জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছি। পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনায় যে অগ্রগতি হয়েছে, তাও পর্যালোচনা করেছি।”

মোদী জানান, একই দিনে তিনি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গেও কথা বলেছেন এবং তাঁকে শান্তি প্রক্রিয়ায় অগ্রগতির জন্য অভিনন্দন জানিয়েছেন। মোদীর কথায়, “জিম্মিদের মুক্তি ও গাজার সাধারণ মানুষের জন্য মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এই অঞ্চলে স্থায়ী শান্তির পথ খুলে দেবে।”

ট্রাম্পের নেতৃত্বে তৈরি ২০ দফা গাজা শান্তি কাঠামোর প্রথম ধাপে এই চুক্তি হয়েছে। মিশরে অনুষ্ঠিত পরোক্ষ বৈঠকের মাধ্যমে উভয় পক্ষ সমঝোতায় আসে। বুধবার রাতে ট্রাম্প ঘোষণা করেন, “ইজরায়েল ও হামাস উভয়েই আমাদের শান্তি পরিকল্পনার প্রথম ধাপে সই করেছে। খুব শিগগিরই সব জিম্মি মুক্তি পাবে এবং ইজরায়েল তাদের সেনা সরিয়ে নেবে— স্থায়ী শান্তির পথে এটাই প্রথম ধাপ।”

মোদীর এই ফোনালাপ ছিল সেপ্টেম্বরের পর ট্রাম্পের সঙ্গে দ্বিতীয় কথোপকথন। দু’দেশের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থা কাটাতে উচ্চপর্যায়ের সংযোগ পুনরুজ্জীবিত হচ্ছে বলে কূটনৈতিক মহলের ধারণা।

মার্কিন সেনেটও ইতিমধ্যেই ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে সার্জিও গোরকে অনুমোদন দিয়েছে, যা ওয়াশিংটনের ভারত-সম্পর্ক জোরদারের ইঙ্গিত বহন করছে।

গত দুই বছরে ইজরায়েলের গাজা অভিযানে ৬৭ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। হামাসের আক্রমণে ১,২০০ জন নিহত ও ২৫০ জন জিম্মি হওয়ার পর থেকেই এই রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। এখন ট্রাম্পের মধ্যস্থতায় যে চুক্তি সম্ভব হয়েছে, তা আন্তর্জাতিক মহলে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

প্রধানমন্ত্রী মোদী তাঁর পোস্টে লেখেন, “সন্ত্রাসবাদ কোনও রূপেই গ্রহণযোগ্য নয়। আমরা শান্তি, স্থিতিশীলতা ও মানবিক সহায়তার পথে আস্থা রাখি।”

ভারত গত এক বছর ধরে গাজা ইস্যুতে ভারসাম্যপূর্ণ অবস্থান নিয়েছে - একদিকে ইজরায়েলকে সমর্থন জানিয়ে, অন্যদিকে যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরে।


```