Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

কলকাতায় ‘সেমিকন্ডাক্টর কারখানা’ তৈরি নিয়ে সহমত হয়েছেন মোদী-বাইডেন, বিবৃতি দিল পিএমও

নিউ ইয়র্কের একটি বহুজাতিক সংস্থা গ্লোবাল ফাউন্ডারিজ বিভিন্ন দেশেই এই কারখানা বানাচ্ছে। কলকাতাতেও তারা কারখানা বানাতে পারে। ওই কারখানার নামও আলোচনা হয়েছে, জিএফ কলকাতা পাওয়ার সেন্টার।

কলকাতায় ‘সেমিকন্ডাক্টর কারখানা’ তৈরি নিয়ে সহমত হয়েছেন মোদী-বাইডেন, বিবৃতি দিল পিএমও

ফাইল ছবি

শেষ আপডেট: 22 September 2024 21:08

দ্য ওয়াল ব্যুরো: আমেরিকায় সে দেশের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠকে আলোচনা হল কলকাতা প্রসঙ্গেও। 

রবিবার প্রধানমন্ত্রীর দফতর থেকে জারি হওয়া এক বিবৃতিতে জানা গেছে, কলকাতায় এ বার তৈরি হতে পারে ‘সেমিকন্ডাক্টর কারখানা’। এই সম্ভাবনা নিয়ে কথা হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের। এর ফলে দুই দেশেরই কর্মসংস্থান তৈরি হবে বলেও জানানো হয়েছে ওই বিবৃতিতে।

সেমিকন্ডাক্টর কারখানা কী?

সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী হল এমন এক ধরনের বস্তু, যা বিশেষ পরিস্থিতিতে তড়িৎ পরিবহণ করতে পারে। বর্তমানে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক গ্যাজেট মোবাইল-ল্যাপপের মতো দৈনন্দিন ব্যবহার থেকে মিসাইল বা রকেটের মতো জিনিসেরও মূল চালিকাশক্ত এই সেমিকনডাক্টর উপাদান দিয়ে তৈরি চিপ। 

স্বাভাবিক ভাবেই প্রযুক্তি যত আধুনিক হচ্ছে, গোটা বিশ্বে সেমিকন্ডাক্টর বস্তুর গুরুত্বও ক্রমে বাড়ছে। বিবৃতিতে জানা গেছে, মোদী ও বাইডেন উভয়েই তাঁদের আলোচনায়, কলকাতায় এই সেমিকন্ডাক্টর কারখানা তৈরির বিষয়ে সহমত হয়েছেন। 

নিউ ইয়র্কের একটি বহুজাতিক সংস্থা গ্লোবাল ফাউন্ডারিজ বিভিন্ন দেশেই এই কারখানা বানাচ্ছে। কলকাতাতেও তারা কারখানা বানাতে পারে। ওই কারখানার নামও আলোচনা হয়েছে, জিএফ কলকাতা পাওয়ার সেন্টার। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, এই কারখানা তৈরির মূল উদ্দেশ্য হল ইনফ্রারেড, গ্যালিয়াম নাইট্রাইড এবং সিলিকন কার্বাইড সেমিকন্ডাক্টর তৈরি করা। এই সেন্টার থেকে তৈরি হওয়া চিপ দেশের দূষণ মুক্তির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। উন্নতি হবে এআই প্রযুক্তিতেও।
 
প্রসঙ্গত, এবার লোকসভা ভোটের আগেই তিনটি সেমিকন্ডাক্টর কারখানার প্রকল্পের অনুমোদন দিয়েছিল কেন্দ্র। সম্প্রতি গুজরাতেও আরও একটি সেমিকন্ডাক্টর কারখানা তৈরিতে মত দিয়েছে কেন্দ্র। এবার কলকাতাতেও হবে তেমনই একটি সেমিকন্ডাক্টর কারখানা, এমনটাই আলোচনা হল মোদী-বাইডেন বৈঠকে।


```