Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

দেশবাসীকে ৭৭তম সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, শহিদদের শ্রদ্ধা জানিয়ে শুরু অনুষ্ঠান

৭৭তম সাধারণতন্ত্র দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতীয় যুদ্ধ স্মারকে শহিদদের শ্রদ্ধা জানিয়ে কার্তব্য পথে শুরু হল প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ।

দেশবাসীকে ৭৭তম সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, শহিদদের শ্রদ্ধা জানিয়ে শুরু অনুষ্ঠান

সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

গার্গী দাস

শেষ আপডেট: 26 January 2026 10:50

দ্য ওয়াল ব্যুরো: আজ ৭৭তম সাধারণতন্ত্র দিবস (Republic Day)। সাজো সাজো রব দিল্লিতে। শুরু হয়ে গেছে প্যারেড ও কুচকাওয়াজ। সোশ্যাল মিডিয়ায় দেশবাসীকে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

আজ কর্তব্য পথ (Kartavya Path) থেকে গোটা দেশের সামনে তুলে ধরা হচ্ছে ভারতের উন্নয়ন যাত্রা, সাংস্কৃতিক বৈচিত্র্য ও সামরিক শক্তির ছবি। রাজধানী দিল্লি ও দিল্লি-এনসিআর (Delhi-NCR) জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় যুদ্ধ স্মারকে (National War Memorial) শহিদ সেনাদের শ্রদ্ধা জানান। নীরবতা পালন করা হয়। এরপর তিনি অন্যান্য বিশিষ্ট অতিথিদের সঙ্গে কর্তব্য পথের স্যালুটিং ডায়াসে পৌঁছন। এরপর শুরু হবে কুচকাওয়াজ, চলবে প্রায় ৯০ মিনিট ধরে।

এ বছর সাধারণতন্ত্র দিবসের প্রধান অতিথি (Chief Guest) হিসেবে উপস্থিত রয়েছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা (Antonio Costa) এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন (Ursula von der Leyen)। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Droupadi Murmu) সঙ্গে ঐতিহ্যবাহী বাগিতে চড়ে তাঁরা কুচকাওয়াজ প্রত্যক্ষ করবেন। বাগিটি ঘিরে থাকবে প্রেসিডেন্টস বডিগার্ড (President’s Bodyguard), ভারতীয় সেনার (Indian Army) প্রাচীনতম রেজিমেন্ট।

প্রতিরক্ষা মন্ত্রক (Defence Ministry) জানিয়েছে, এ বছরের কুচকাওয়াজে ভারতের অভূতপূর্ব উন্নয়ন, শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা, সংস্কৃতির বৈচিত্র্য এবং সাধারণ মানুষের অংশগ্রহণ একসঙ্গে তুলে ধরা হচ্ছে।  জাতীয় সংগীত ‘বন্দে মাতরমে’র (Vande Mataram) ১৫০ বছরের ঐতিহ্যও বিশেষভাবে উদযাপিত হচ্ছে এদিন।

প্যারেডে জাতীয় পতাকা উত্তোলনের পর ১০৫ মিমি লাইট ফিল্ড গান (105 mm Light Field Guns) থেকে গর্জে ওঠবে ২১ বার তোপধ্বনি (21-Gun Salute)। এই স্যালুট দেয় ১৭২১ সেরিমোনিয়াল ব্যাটারি (1721 Ceremonial Battery) ও ১৭২ ফিল্ড রেজিমেন্ট (172 Field Regiment)।

'বিবিধের মাঝে ঐক্য' থিম

প্রায় ১০০ জন ল্পী ‘বিবিধের মাঝে ঐক্য’ (Unity in Diversity) থিমে নৃত্য ও সংগীত পরিবেশন করবেন। এবার গোটা কুচকাওয়াজের নেতৃত্ব দিচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ভবনিশ কুমার (Lieutenant General Bhavnish Kumar), জিওসি দিল্লি (GOC Delhi)। সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে রয়েছেন মেজর জেনারেল নভরাজ ধিলোঁ (Major General Navraj Dhillon)।

বীরত্ব পুরস্কারপ্রাপ্তদের অংশগ্রহণও কুচকাওয়াজের অন্যতম আকর্ষণ। পরমবীর চক্র (Param Vir Chakra) প্রাপক সুবেদার মেজর (অনারারি ক্যাপ্টেন) যোগেন্দ্র সিং যাদব (Yogendra Singh Yadav) ও সুবেদার মেজর সঞ্জয় কুমার (Sanjay Kumar), পাশাপাশি অশোক চক্র (Ashoka Chakra) প্রাপক মেজর জেনারেল সি এ পিথাওয়ালিয়া (CA Pithawalia) ও কর্নেল ডি শ্রীনাম কুমার (D Sreeram Kumar) প্যারেডে অংশ নিতে চলেছেন।

প্রথমবার ভারতীয় সেনার ‘ফেজড ব্যাটল অ্যারে

এই বছর প্রথমবার ভারতীয় সেনার (Indian Army) ‘ফেজড ব্যাটল অ্যারে’ (Phased Battle Array) প্রদর্শিত হচ্ছে। এর মধ্যে রয়েছে ৬১ ক্যাভালরি (61 Cavalry), হাই মোবিলিটি রেকি ভেহিকল (High Mobility Reconnaissance Vehicle), দেশীয় ধ্রুব (Dhruv) অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার এবং রুদ্র (Rudra) হেলিকপ্টার।

নিরাপত্তার প্রশ্নে কোনও ঝুঁকি নেওয়া হয়নি। দিল্লি পুলিশ (Delhi Police) জানিয়েছে, শহরজুড়ে ৩০ হাজারের বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। শুধু নিউ দিল্লিতেই রয়েছেন প্রায় ১০ হাজার পুলিশ। অতিরিক্ত পুলিশ কমিশনার দেবেশ কুমার মহালা (Devesh Kumar Mahala) জানান, পিকেটিং, ব্যারিকেডিং এবং সমস্ত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP) চালু রয়েছে।

নজরদারিতে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার

রাজধানীর প্রায় সমস্ত জায়গায় বসানো হয়েছে ৩ হাজারের বেশি সিসিটিভি (CCTV) ক্যামেরা, যার সঙ্গে রয়েছে ফেসিয়াল রিকগনিশন সিস্টেম (FRS) ও উন্নত ভিডিও অ্যানালিটিক্স। ৩০টির বেশি কন্ট্রোল রুম থেকে এই নজরদারি চলছে। মাঠে থাকা পুলিশকর্মীদের হাতে রয়েছে ভারত-নির্মিত এআই চশমা (AI Glasses), যা রিয়েল-টাইমে অপরাধী শনাক্ত করতে সক্ষম।

নিরাপত্তা বলয়ে রয়েছে স্নাইপার টিম (Sniper Teams), অ্যান্টি-স্যাবোটাজ চেক (Anti-Sabotage Checks) এবং জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir) থেকে ভারত-নেপাল সীমান্ত (India-Nepal Border) পর্যন্ত কড়া নজরদারি। সশস্ত্র সীমা বল (Sashastra Seema Bal) সূত্রে পাওয়া নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের পরই এই ব্যবস্থা।

এদিকে দিল্লি ট্র্যাফিক পুলিশ (Delhi Traffic Police) বিশেষ ট্র্যাফিক অ্যাডভাইসরি (Traffic Advisory) জারি করেছে এদিনের জন্য। বিজয় চক (Vijay Chowk) থেকে শুরু হয়ে কর্তব্য পথ, ইন্ডিয়া গেট (India Gate), তিলক মার্গ (Tilak Marg), বাহাদুর শাহ জাফর মার্গ (Bahadur Shah Zafar Marg), নেতাজি সুভাষ মার্গ (Netaji Subhash Marg) হয়ে লালকেল্লা (Red Fort) পর্যন্ত যান চলাচলে কড়া নিয়ন্ত্রণ রয়েছে।

সাধারণতন্ত্র দিবস উপলক্ষে আজ থেকেই লালকেল্লার মাঠে শুরু হচ্ছে ছ’দিনের 'ভারত পর্ব' (Bharat Parv)। উদ্বোধন করবেন লোকসভা স্পিকার ওম বিড়লা (Om Birla) ও পর্যটনমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত (Gajendra Singh Shekhawat)।


```