Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'নো পাওয়ার, নো থ্রাস্ট, গোয়িং ডাউন... মে ডে', এয়ার ইন্ডিয়ার পাইলটের শেষ বার্তা ছিল এটিই

দুপুর ১টা ৩৯ মিনিটে ককপিট থেকে ভেসে এসেছিল শেষ বার্তা— "মে ডে, মে ডে… নো পাওয়ার নো থ্রাস্ট, গোয়িং ডাউন…" তারপরই আছড়ে পড়ে বিমান

'নো পাওয়ার, নো থ্রাস্ট, গোয়িং ডাউন... মে ডে', এয়ার ইন্ডিয়ার পাইলটের শেষ বার্তা ছিল এটিই

অভিশপ্ত বিমান

শেষ আপডেট: 14 June 2025 17:52

দ্য ওয়াল ব্যুরো: দুপুর ১টা ৩৯ মিনিটে ককপিট থেকে ভেসে এসেছিল শেষ বার্তা— "মে ডে, মে ডে… নো পাওয়ার নো থ্রাস্ট, গোয়িং ডাউন…" তারপরই আছড়ে পড়ে বিমান, জানিয়ে দিল বিমান পরিবহণ মন্ত্রক (Aviation Ministry On Ahmedabad Air Crash)। জানিয়েছে, এয়ার ট্রাফিক কন্ট্রোলের স্ক্রিনে তখন আতঙ্ক ছড়িয়েছে সেই সঙ্কেত। আন্তর্জাতিক উড়ান বিধিতে এই সঙ্কেতই জানিয়ে দেয়, বিমান ভয়াবহ বিপদের মধ্যে রয়েছে।

বিপদ সঙ্কেত বার্তার ঠিক পরপরই, মেডিক্যাল কলেজ কমপ্লেক্সের পাশে থাকা ডাক্তারদের হস্টেলের ওপর আছড়ে পড়ে অভিশপ্ত বিমান (Air India Plane Crash)। মুহূর্তের মধ্যেই বিস্ফোরণে আগুন জ্বলে ওঠে। আশপাশের বহু ভবনে ছড়িয়ে পড়ে ধোঁয়া ও আতঙ্ক। বহু মানুষ ছুটে আসেন ঘটনাস্থলে, কিন্তু ততক্ষণে আগুনে পুড়ে ছাই হয়ে যায় গোটা কাঠামো।

দেশের অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা (ডিজিসিএ) জানিয়েছে, দুপুর ১টা ৩৯ মিনিটে বিমানটি রানওয়ে ছাড়ার পর পরই এটিসিকে ‘মে ডে কল’ করেন পাইলট। কিন্তু বিমানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও আর জবাব পাওয়া যায়নি।

আমদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান কেন দুর্ঘটনার কবলে পড়ল, তা আলাদা ভাবে তদন্ত করে দেখবে কেন্দ্রের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। শুক্রবার গভীর রাতে মন্ত্রকের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের কথা জানানো হয়েছে। এই কমিটি তিন মাসের মধ্যে রিপোর্ট জমা দেবে।

বিবৃতিতে স্পষ্ট করে লেখা হয়েছে, দুর্ঘটনার মূল কারণ খুঁজে বার করবেন কমিটির সদস্যেরা। বিমান দুর্ঘটনার নেপথ্যে যান্ত্রিক ত্রুটি না কি পাইলটদের ভুল, সব কিছু খতিয়ে দেখা হবে।


```