Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

গুগলের পর এবার ইউটিউব, এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় নিহতদের স্মরণে হোমপেজে কালো রিবন

রিবনের উপর মাউস রাখলে ভেসে উঠছে বার্তা— “In memory of the victims of the tragic plane crash”।

গুগলের পর এবার ইউটিউব, এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় নিহতদের স্মরণে হোমপেজে কালো রিবন

শেষ আপডেট: 14 June 2025 11:53

দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় (Ahmedabad Plane Crash) প্রাণহানির ঘটনায় এবার শোকপ্রকাশ করল ইউটিউব (YouTube)। শনিবার সকালে ইউটিউবের হোমপেজে দেখা যায় একটি কালো রিবন (Black Ribbon), যা দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধার প্রতীক। এর আগে শুক্রবার গুগলও (Google) নিহতদের শ্রদ্ধার তাদের হোমপেজে কালো রিবন (Black Ribbon) রেখেছে।

ইউটিউবের হোমপেজে (YouTube Home Page) লোগোর পাশেই রাখা হয়েছে এই রিবনের প্রতীক। রিবনের উপর মাউস রাখলে ভেসে উঠছে বার্তা— “In memory of the victims of the tragic plane crash”।

গত ১২ জুন, বৃহস্পতিবার দুপুরে, এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার (ফ্লাইট AI-171) লন্ডনের গ্যাটউইকের উদ্দেশে আমদাবাদ বিমানবন্দর থেকে নিয়মমাফিক যাত্রা শুরু করেছিল। বিমানটি আকাশে ওড়ার সঙ্গে সঙ্গে নীচে নামতে শুরু করে। মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়। চারদিক থেকে ভেসে আসে বিস্ফোরণের শব্দ ও ঘন ধোঁয়া। যেন ভূমিকম্প।

ঘটনায় মারা গিয়েছেন বিমানে থাকা ২৪১ জন যাত্রী ও কর্মী। বেঁচে ফিরেছেন মাত্র একজন। এদের মধ্যে ১৬৯ জন ভারতীয় নাগরিক এবং ৫৩ জন ব্রিটিশ, ১ জন কানাডিয়ান, ৭ জন পর্তুগিজ। এ ছাড়াও ছিলেন ১২ জন এয়ার ইন্ডিয়ার কর্মী। ভয়াবহ দুর্ঘটনায় শুধু বিমানের যাত্রীই নন, নীচে থাকা বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা, হস্টেলের চিকিৎসকরাও প্রাণ হারিয়েছেন।

সরকারিভাবে মৃতের সংখ্যা ২৬৫, বেসরকারি মতে ২৭৪! এখনও ধ্বংসস্তুপে উদ্ধারকাজ চলছে। নিখোঁজ রয়েছেন স্থানীয় অনেকে। সেক্ষেত্রে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সূত্রের খবর, সেই সময় দুর্ঘটনাস্থলের তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছিল প্রায় ১,০০০ ডিগ্রি সেলসিয়াস। যার ফলে শুধু মানুষ নয়, পশু-পাখিরাও রেহাই পায়নি। স্থানীয় অনেকে এখনও নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইউটিউবের মতো একটি আন্তর্জাতিক সংস্থা এই দুর্ঘটনার পর হোমপেজে শোকপ্রকাশ করার পর আরও সাড়া ফেলেছে গোটা বিশ্ব জুড়ে। সাধারণত বড় কোনও প্রাকৃতিক দুর্যোগ বা বিপর্যয়ের সময় ইউটিউব এভাবে হোমপেজ পরিবর্তন করে থাকে।


```