Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'আইইডি বিস্ফোরণ হবে', জম্মুতে পায়ে হুমকি নোট বাঁধা পায়রা ধরল বিএসএফ! নিরাপত্তায় জোর

নাশকতার আশঙ্কা যে জম্মু-কাশ্মীরে প্রায় সবসময় থাকে এ কথা অস্বীকার করা যায় না। সাম্প্রতিক সময়ে ভারত-পাকিস্তান সংঘাতে আরও উদ্বেগ বেড়েছিল উপত্যকায়।

'আইইডি বিস্ফোরণ হবে', জম্মুতে পায়ে হুমকি নোট বাঁধা পায়রা ধরল বিএসএফ! নিরাপত্তায় জোর

প্রতীকী ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 21 August 2025 16:09

দ্য ওয়াল ব্যুরো: জম্মুর সীমান্ত (Jammu Kashmir Border) এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বিএসএফ (BSF) ধরেছে একটি পায়রা (Pigeon), যার পায়ে বাঁধা ছিল হুমকি-নোট (Threat Note)!

নাশকতার আশঙ্কা যে জম্মু-কাশ্মীরে প্রায় সবসময় থাকে এ কথা অস্বীকার করা যায় না। সাম্প্রতিক সময়ে ভারত-পাকিস্তান সংঘাতে (India Pakistan Clash) আরও উদ্বেগ বেড়েছিল উপত্যকায়। পাশাপাশি রয়েছে লাগাতার জঙ্গি হামলার চেষ্টার ঘটনা, সেনার একাধিক অভিযান। এরই মধ্যে পায়রা দিয়ে হুমকি পাঠানোর বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়েছে।  

যে পায়রা ধরা হয়েছে তার পায়ে ছিল একটি নোট। তাতে স্পষ্টভাবে লেখা - শীঘ্রই জম্মুতাওয়াই রেল স্টেশনে বিস্ফোরণ ঘটানো হবে! এই খবর প্রকাশ্যে আসার পরই গোটা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার ভোরে জম্মুর আরএস পুরা সেক্টরে ভারত-পাকিস্তান সীমান্তের কাছে পায়রাটিকে ধরেন বিএসএফ জওয়ানরা। নোটটি ইংরেজি এবং উর্দু দুই ভাষাতেই লেখা। উর্দু অংশে ছিল - 'কাশ্মীর আমাদের।' আর ইংরেজিতে লেখা ছিল - JAMMU STATION IED BLAST THE END।'

এই ঘটনার পর জম্মুতাওয়াই স্টেশন সহ আশপাশের গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তা কড়াকড়ি করা হয়েছে। যদিও সূত্রের দাবি, এটি আসল কোনও হুমকি নাও হতে পারে। বরং সীমান্তের ওপার থেকে কারও ‘প্র্যাঙ্ক’ বা কুকীর্তিও হতে পারে।


```