Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের

পেট্রল-ডিজেলের দাম কমতে পারে শীঘ্রই, বিপুল লাভের জের

চলতি বছরের শেষে বা নতুন বছরের শুরুতেই কমতে পারে পেট্রল, ডিজেলের এই দাম।

পেট্রল-ডিজেলের দাম কমতে পারে শীঘ্রই, বিপুল লাভের জের

শেষ আপডেট: 11 December 2023 16:05

দ্য ওয়াল ব্যুরো: শীঘ্রই দাম কমতে পারে পেট্রল-ডিজেলের। লিটার পিছু বেশ কিছুটা কমতে পারে এই দাম। তেল বিপণন সংস্থাগুলি সূত্রের খবর, দাম কমানোর বিষয়ে সরকারিস্তরে আলোচনাও শুরু হয়েছে।

চলতি বছরের শেষে বা নতুন বছরের শুরুতেই কমতে পারে পেট্রল, ডিজেলের এই দাম।

হঠাৎ দাম কমানোর চিন্তাভাবনা কেন?

সূত্রের খবর, সম্প্রতি তেল বিক্রি করে বিপুল পরিমাণ লাভ করেছে তেল বিপণন সংস্থাগুলি। তারপরই পেট্রল, ডিজেলের দাম কমানো নিয়ে সরকারিস্তরে আলোচনা শুরু হয়েছে। লোকসভা ভোটের আগেই এই দাম কমার সম্ভাবনা প্রবল।

একটা সময় তেল বিপণন সংস্থাগুলিকে ক্ষতির মুখে পড়তে হয়েছিল। ২০২২ সালেও পেট্রলে লিটার পিছু ১৮ টাকা এবং ডিজেলে লিটার প্রতি ৩৫ টাকা ক্ষতি গুণতে হত তেল বিপণন সংস্থাগুলিকে। সেখানে সম্প্রতি পেট্রলে প্রতি লিটারে ৮ থেকে ১০ টাকা এবং ডিজেলে প্রতি লিটার ৩-৪ টাকা লাভ করছে সংস্থাগুলি।

জানা গেছে, শেষ ত্রৈমাসিকে বিপুল পরিমাণ লাভ করতে পেরেছে আইওসি, এইচপিসিএল এবং বিপিসিএল। তাদের মিলিত মুনাফার পরিমাণ ২৮ হাজার কোটি টাকা! সাম্প্রতিক অতীতে কখনও এত বিপুল পরিমাণ আর্থিক লাভ করেনি তেল বিপণন সংস্থাগুলি।

স্বভাবতই, বিপুল পরিমাণ এই মুনাফার একাংশ আমজনতাকে ফেরত দেওয়ার বিষয়ে সরকারিস্তরে আলোচনা শুরু হয়েছে বলে জানা গেছে। সেকারণেই পেট্রল ও ডিজেলের লিটার পিছু বেশ কিছুটা দাম কমার সম্ভাবনা  তৈরি হয়েছে।

পেট্রল, ডিজেলের দাম কমার ফলে পরিবহণ সহ বিভিন্নক্ষেত্রে দাম হ্রাস হতে পারে বলেও মনে করা হচ্ছে। লাগাম পরানো যেতে পারে মুদ্রাস্ফীতিকে।


```