Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ভিতরে কাঁড়ি কাঁড়ি মদ! 'ড্রাই' বিহারে হামলে পড়লেন সুরাপ্রেমীরা

বিহারে দুর্ঘটনাগ্রস্ত একটি গাড়ির ভিতরে রাখা বিদেশি মদের বেশ কয়েকটি বাক্স রাস্তায় ছিটকে পড়ে যায়। বেশ অনেকগুলি মদের বোতল বাক্স থেকে বেরিয়ে এদিকে ওদিকে গড়াগড়ি খেতে থাকে। আর এমন সুযোগ হাতছাড়া করেননি পথচলতি সুরাপ্রেমীরা।

দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ভিতরে কাঁড়ি কাঁড়ি মদ! 'ড্রাই' বিহারে হামলে পড়লেন সুরাপ্রেমীরা

শেষ আপডেট: 1 November 2023 12:34

দ্য ওয়াল ব্যুরো: জাতীয় সড়কে দুর্ঘটনায় পড়েছিল গাড়ি। তার ভিতরেই ছিল দামি বিদেশি মদ। দুর্ঘটনার পরে সেগুলি গড়াগড়ি খাচ্ছিল রাস্তায়। আর সেই মদ লুট করতে হামলে পড়লেন পথচলতি মানুষেরা। 'মদমুক্ত' বিহারের সেই দৃশ্য ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। 


বিহারে মদ নিষিদ্ধ হয়েছে ২০১৬ সালে। সেই সময় মুখ্যমন্ত্রী নীতীশ কুমার দাবি করেছিলেন, রাজ্যের মানুষকে সুস্থ ভবিষ্যৎ উপহার দিতে চান তিনি। তারপর কেটে গিয়েছে অনেকগুলো বছর। যদিও তারই মধ্যে সে রাজ্যে রমরমিয়ে মদের কালোবাজারি চলছে বলে বিরোধীদের তরফে অভিযোগ  ওঠে। এমনকী গত বছর বিহারে বেআইনি মদের ব্যবসা ছেড়ে দিলে ১ লক্ষ টাকা করে পুরস্কার দেওয়া হবে বলেও সরকারের তরফে ঘোষণা করা হয়। সরকারি ঘোষণা যাই হোক, সুরাপ্রেমীরা কি আর মদ ছাড়া থাকতে পারেন! তাই তো  'মদমুক্ত' বিহারে আচমকা চোখের সামনে কাঁড়ি কাঁড়ি মদ দেখে তা লুট করতে জড়ো হয়ে যায় পথচলতি মানুষ। নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। এই ভিডিওর সত্যতা অবশ্য যাচাই করেনি দ্য ওয়াল।  

ঘটনাটি গত ৩০ অক্টোবর সোমবারের। বিহারের দুই নম্বর জাতীয় সড়কে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এর ফলে একটি গাড়ির ভিতরে রাখা বিদেশি মদের বেশ কয়েকটি বাক্স রাস্তায় ছিটকে পড়ে যায়। বেশ অনেকগুলি মদের বোতল বাক্স থেকে বেরিয়ে এদিকে ওদিকে গড়াগড়ি খেতে থাকে। আর এমন সুযোগ হাতছাড়া করেননি পথচলতি সুরাপ্রেমীরা। সেই মদের বোতল নিয়ে পালিয়ে যান সুরাপ্রেমীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশের সামনেও তাঁরা মদ হাতছাড়া করতে চাননি বলে জানিয়েছেন স্থানীয়রা। 

সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিওটি দেখে বেশ মজার মন্তব্য করেছেন নেটিজেনরা। অনেকের মতে, রাজ্যকে জোর করে মদমুক্ত করার ফল। ফ্রি-তে রাস্তায় মদের বোতল গড়াতে দেখে সুরাপ্রেমীরা হাতে যেন চাঁদ পেয়েছেন বলেও কৌতুক করেছেন নেটপাড়ার একাংশ। ঘটনাটির প্রসঙ্গে আবগারি দফরের অ্যাসিসট্যান্ট পুলিশ কমিশনার প্রেম প্রকাশ জানিয়েছেন, ''ভিডিওর মাধ্যমে মদ লুটে অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।''


```