Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

বাংলাদেশের ঘটনায় রাষ্ট্রসঙ্ঘের পদক্ষেপ দাবি ইসকন, অন্ধ্রের উপমুখ্যমন্ত্রীরও

গত ৩ মাস ধরে ইসকন, রামকৃষ্ণ মিশন সহ সমস্ত হিন্দু সংগঠন ও হিন্দু সংখ্যালঘুদের উপর ইসলামিদের হুমকি ও গ্রেফতারি চলছে।

বাংলাদেশের ঘটনায় রাষ্ট্রসঙ্ঘের পদক্ষেপ দাবি ইসকন, অন্ধ্রের উপমুখ্যমন্ত্রীরও

চিন্ময়কৃষ্ণ দাস

শেষ আপডেট: 27 November 2024 14:57

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার ও ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতারের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানালেন অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী তথা জনসেনা নেতা পবন কল্যাণ। বুধবার বাংলাদেশ সরকারের ভূমিকার নিন্দা করে তিনি বলেন, এই সময় ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। বাংলাদেশে হিন্দুদের উপর নৃশংসতা চলতে থাকায় সেদেশের তদারকি সরকারের প্রধান মহম্মদ ইউনুসকে প্রয়োজনীয় পদক্ষেপের আর্জি জানান পবন কল্যাণ।

এদিকে, চিন্ময় দাসকে গ্রেফতারের ঘটনায় কলকাতাস্থিত ইসকন সদর দফতর থেকে জানানো হয়েছে, বাংলাদেশের চলতি পরিস্থিতির কথা কেন্দ্রকে জানিয়েছে ধর্মীয় প্রতিষ্ঠানটি। ইসকন কলকাতার মুখপাত্র রাধারমন দাস এদিন সংবাদ সংস্থাকে জানিয়েছেন, আমাদের সাধু ও সমর্থক বৈষ্ণবীয় মানুষের উপর লাগাতার নিপীড়নের সাম্প্রতিকতম দৃষ্টান্ত হল চিন্ময় দাসের গ্রেফতারি। গত ৩ মাস ধরে ইসকন, রামকৃষ্ণ মিশন সহ সমস্ত হিন্দু সংগঠন ও হিন্দু সংখ্যালঘুদের উপর ইসলামিদের হুমকি ও গ্রেফতারি চলছে।

ইসকন কলকাতার সহ সভাপতি রাধারমন আরও বলেন, আমরা কেন্দ্রীয় সরকারকে আবেদন জানিয়েছি, যাতে তারা হিন্দুদের জীবন ও সম্পত্তি রক্ষায় পদক্ষেপ করে। এই ধরনের ঘটনা দ্রুত থামাতে বাংলাদেশ সরকারের উপর চাপ সৃষ্টি করুক কেন্দ্র। তাঁর আরও দাবি, রাষ্ট্রসঙ্ঘ যেন পরিস্থিতি বিবেচনা করে দেখে। এবং চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে দ্রুত পদক্ষেপ করুক রাষ্ট্রসঙ্ঘ। 

অন্যদিকে, অন্ধ্রের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণও বলেন, বাংলাদেশে যা ঘটছে তা অত্যন্ত বেদনাদায়ক। প্যালেস্তাইনে যদি কিছু ঘটে তাহলে তো গোটা ব্যবস্থা ব্যথায় কেঁপে ওঠে। কিন্তু, তা যখন বাংলাদেশে ঘটে, তখন কারও সাড়াশব্দ নেই। এই কারণে কল্যাণ সম্মিলিতভাবে সমর্থনের আর্জি জানিয়েছেন। এক্সবার্তায় তিনি লিখেছেন, আসুন বাংলাদেশে ইসকনের সন্ন্যাসীকে গ্রেফতারির ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ ও নিন্দা করি।

পবন কল্যাণ আরও বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার জন্য আমাদের সেনাবাহিনী রক্ত ঝরেছে, আমাদের সম্পদ গিয়েছে, ভারতীয় জওয়ানদের প্রাণের বিনিময়ে বাংলাদেশ গঠন হয়েছে। এখন আমাদের হিন্দু ভাই-বোনের উপর হামলার ঘটনায় আমরা বিচলিত বোধ করছি। আমি রাষ্ট্রসঙ্ঘ, ভারতে কাজ করা রাষ্ট্রসঙ্ঘের কাছে পদক্ষেপের আবেদন জানাচ্ছি।


```