Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

ডাক্তারকে কুপিয়ে হাসপাতালের করিডর দিয়ে অনায়াসে হেঁটে যাচ্ছে যুবক!

কলাইনার সেন্টেনারি হাসপাতালে ধৃতর মা ক্যানসার ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। বুধবার সকালে ওই ওয়ার্ডেই রোগী দেখছিলেন ডাঃ বালাজি।

ডাক্তারকে কুপিয়ে হাসপাতালের করিডর দিয়ে অনায়াসে হেঁটে যাচ্ছে যুবক!

ধৃত যুবক - ফাইল ছবি

শেষ আপডেট: 13 November 2024 19:56

দ্য ওয়াল ব্যুরো: চেন্নাইয়ের সরকারি হাসপাতালের মধ্যেই চিকিৎসককে ছুরি দিয়ে আক্রমণ করেছে রোগীর ছেলে! ইতিমধ্যে তাঁকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ঠিক কী করছিল তার ভিডিও এই মুহূর্তে ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, হাসপাতালের করিডর দিয়ে অনায়াসে হেঁটে চলে যাচ্ছে সে। কিছুক্ষণ পরই তাঁকে ধাওয়া করে ধরে ফেলেন বাকি স্বাস্থ্যকর্মীরা। তারপরই তুলে দেন পুলিশের হাতে। 

কলাইনার সেন্টেনারি হাসপাতালে ধৃতর মা ক্যানসার ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। বুধবার সকালে ওই ওয়ার্ডেই রোগী দেখছিলেন ডাঃ বালাজি। সেই সময়ই আচমকা সেখানে ঢুকে তাঁর ওপর আক্রমণ করে ভিগনেশ নামের যুবক। পরপর সাতবার ছুরি মারে ডাক্তারকে। তাঁর বুকে, কপালে, কানে ছুরির আঘাত রয়েছে। সম্প্রতি যে ভিডিও সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে, ডাক্তারকে ছুরি মারার পরই ওয়ার্ড থেকে বেরিয়ে হেঁটে চলে যাচ্ছে যুবক। তাঁর আশেপাশে যারা রয়েছে তাঁরা তাঁকে দেখে চিৎকার করছে 'ছুরি মেরেছে, ছুরি মেরেছে' বলে। তা সত্ত্বেও যুবকের কোনও হেলদোল নেই। 

আক্রান্ত চিকিৎসক বিগত কয়েক মাস ধরে ধৃতর মায়ের ক্যানসারের চিকিৎসা করছিলেন। বুধবার তাঁর ছেলের কাছে খবর যায় যে মায়ের শরীর আরও খারাপ হয়েছে। এই খবর শুনেই হাসপাতালে যায় যুবক। তবে কীভাবে যে ছুরি নিয়ে সরাসরি ক্যানসার বিভাগে চলে গেল, কেন তাঁকে কোথাও কোনও জায়গায় আটকানো হল না, এই প্রশ্ন উঠেছে। যদিও হাসপাতালের নিরাপত্তায় গাফিলতি ছিল তা মানতে নারাজ সরকার।

পুলিশ জানতে পেরেছে, ওই ডাক্তারের বিরুদ্ধে মাকে ভুল ওষুধ দেওয়ার অভিযোগ করেছিল ভিগনেশ। সেই রাগেই এই ঘটনা ঘটিয়েছে সে। এই ঘটনায় প্রচণ্ড উদ্বেগ প্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। আহত চিকিৎসক যাতে উপযুক্ত চিকিৎসা পান তা খতিয়ে দেখার স্পষ্ট নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি ঘটনার তদন্ত দ্রুত শেষ করে দোষীর কড়া শাস্তির ব্যবস্থা করতে বলেছেন মুখ্যমন্ত্রী।


```