Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

সরকারি হাসপাতালের ভিতরেই ডাক্তারকে এলোপাথাড়ি ছুরির কোপ! গ্রেফতার রোগীর ছেলে

মারাত্মক ঘটনা ঘটে গেল চেন্নাইয়ে। এক সরকারি হাসপাতালের মধ্যেই চিকিৎসককে ছুরি দিয়ে আক্রমণ করল রোগীর ছেলে!

সরকারি হাসপাতালের ভিতরেই ডাক্তারকে এলোপাথাড়ি ছুরির কোপ! গ্রেফতার রোগীর ছেলে

আক্রান্ত চেন্নাইয়ের ডাক্তার

শেষ আপডেট: 13 November 2024 15:44

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার আরজি কর হাসপাতালের ঘটনা নিয়ে এখনও দেশ তোলপাড়। সুপ্রিম কোর্টে এই বিষয়ক মামলাও চলছে। শীর্ষ আদালত দেশজুড়ে চিকিৎসকদের নিরাপত্তা সুরক্ষিত করতে একাধিক নির্দেশও দিয়েছে। এরই মধ্যে মারাত্মক ঘটনা ঘটে গেল চেন্নাইয়ে। এক সরকারি হাসপাতালের মধ্যেই চিকিৎসককে ছুরি দিয়ে আক্রমণ করল রোগীর ছেলে! ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে তাঁকে। 

কলাইনার সেন্টেনারি হাসপাতালের এই ঘটনায় আবারও চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল। হাসপাতাল সূত্রে খবর, ধৃতর মা ক্যানসার ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। বুধবার সকালে ওই ওয়ার্ডেই রোগী দেখছিলেন ডাঃ বালাজি। সেই সময়ই আচমকা সেখানে ঢুকে তাঁর ওপর আক্রমণ করে ভিগনেশ নামের যুবক। পরপর সাতবার ছুরি মারে ডাক্তারকে। এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন তিনি। 

মারাত্মক ঘটনা ঘটিয়ে ভিগনেশ পালানোর চেষ্টা করেছিল বটে, কিন্তু হাসপাতালের বাকি কর্মীরা তাঁকে ধরে ফেলে এবং পুলিশ ডেকে তাঁদের হাতে তুলে দেয়। পুলিশ জানতে পেরেছে, ওই ডাক্তারের বিরুদ্ধে মাকে ভুল ওষুধ দেওয়ার অভিযোগ করেছিল ভিগনেশ। সেই রাগেই এই ঘটনা ঘটিয়েছে সে। এই ঘটনায় প্রচণ্ড উদ্বেগ প্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। আহত চিকিৎসক যাতে উপযুক্ত চিকিৎসা পান তা খতিয়ে দেখার স্পষ্ট নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি ঘটনার তদন্ত দ্রুত শেষ করে দোষীর কড়া শাস্তির ব্যবস্থা করতে বলেছেন মুখ্যমন্ত্রী। 

ওই চিকিৎসকের বুকে, কপালে, কানে ছুরির আঘাত রয়েছে। বিগত কয়েক মাস ধরে তিনি ওই ক্যানসার রোগীর চিকিৎসা করছিলেন। বুধবার তাঁর ছেলের কাছে খবর যায় যে মায়ের শরীর আরও খারাপ হয়েছে। এই খবর শুনেই হাসপাতালে যায় যুবক। তবে কীভাবে যে ছুরি নিয়ে সরাসরি ক্যানসার বিভাগে চলে গেল, কেন তাঁকে কোথাও কোনও জায়গায় আটকানো হল না, এই প্রশ্ন উঠেছে। যদিও হাসপাতালের নিরাপত্তায় গাফিলতি ছিল তা মানতে নারাজ সরকার।

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ঘটনার খবর জানতে পেরেই যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই ডাক্তারকে দ্রুত সুস্থ করার চেষ্টাও করা হচ্ছে। আর নজরদারি বাড়ানো হয়েছে যাতে আর কোনও হাসপাতালে এই ধরনের ঘটনা না ঘটে। পুলিশকে আরও কড়া হতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর এও আশ্বাস, রোগী এবং চিকিৎসক উভয়ের সুরক্ষায় যাতে কোনও গলদ না থাকে সেই প্রচেষ্টা আরও জোরদারভাবে করা হচ্ছে। এই মুহূর্তে এই ঘটনার প্রতিবাদে আংশিক কর্মবিরতি শুরু করেছেন হাসপাতালের ডাক্তাররা। তবে জরুরি পরিষেবা চালু রয়েছে।


```