Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

শনিবার পার্ক স্ট্রিটে ন্যাচারালস বন্ধ ছিল, রবিবার জানা গেল আইসক্রিম ম্যান রঘুননন্দন আর নেই

তাঁদের প্রতিষ্ঠাতা তথা কিংবদন্তি আইসক্রিম ম্যান রঘুনন্দন কামাথ কিছুদিন ধরে ভুগছিলেন। শনিবার তাঁর মৃত্যু হয়েছে। রবিবাসরীয় সকালে এই মৃত্যু সংবাদ বড়ই শীতল।

শনিবার পার্ক স্ট্রিটে ন্যাচারালস বন্ধ ছিল, রবিবার জানা গেল আইসক্রিম ম্যান রঘুননন্দন আর নেই

রঘুনন্দন কামাথ, ন্যাচারালসের কর্ণধার

শেষ আপডেট: 19 May 2024 13:16

দ্য ওয়াল ব্যুরো: শনিবার ভ্যাপসা গরম ছিল কলকাতায়। এই সময়ে পার্ক স্ট্রিটে ন্যাচারালস আইসক্রিমের দোকান গম গম করার কথা। দেখা গেল, দোকানের শাটার নামানো। এই প্রখর গরমের মধ্যে কলকাতার পরম আদরের আইসক্রিমের দোকানটি কেন বন্ধ ঠাওর করা যায়নি।

রবিবার ন্যাচারালসের তরফেই টুইট করে জানানো হল, তাঁদের প্রতিষ্ঠাতা তথা কিম্বদন্তি আইসক্রিম ম্যান রঘুনন্দন কামাথ কিছুদিন ধরে ভুগছিলেন। শনিবার তাঁর মৃত্যু হয়েছে। রবিবাসরীয় সকালে এই মৃত্যু সংবাদ বড়ই শীতল।

পার্ক স্ট্রিট ন্যাচারালস

রঘুননন্দন কামাথের জীবন রূপকথার গল্পের মতই। কর্নাটকের ম্যাঙ্গালোরে জন্ম। বাবার ফলের ব্যবসা ছিল, সেই ফল বিক্রি করতেন। কীভাবে ফল সংরক্ষণ করতে হয়। কত সুন্দর ভাবে আমের পাল্প বের করা যায় ইত্যাদিতে তখন থেকেই হাতযশ ছেলের। চোদ্দ বছর বয়সে পড়াশুনা ছেড়ে মুম্বইতে চলে আসেন রঘুনন্দন। দাদার রেস্তোরাঁয় কাজ করতেন তিনি। তার পর হঠাৎ তাঁর মনে হয়, ফ্রুট ফ্লেভারের আইসক্রিম যখন মানুষ খেতে পছন্দ করছে, তখন আইসক্রিমের মধ্যে ফল দিলে কেমন হয়।

কামাথ এই এক্সপেরিমেন্ট খুব সতর্কতার সঙ্গেই করেন। পাও ভাজির একটা দোকান খোলেন মুম্বইতে। পাও ভাজির সঙ্গে আইসক্রিম বিক্রি করতে শুরু করেন। তা হিট করে যাওয়ার পর মুম্বইয়ের জুহুতে তাঁর প্রথম আইসক্রিম পার্লার খোলেন কামাথ। নাম দেন ন্যাচারালস আইসক্রিম। তখন ১৯৮৪ সাল। ১২টি ফ্লেভার প্রথমে চালু করেছিলেন রঘুনন্দন। সুপারহিট ছিল ম্যাঙ্গো, চিকু, লিচি ফ্লেভার। তার পর থেকে ২০২০ সালের মধ্যে গোটা দেশে ১৩৫ জায়গায় আউটলেট খুলেছে ন্যাচারালস। তাঁর ব্যবসার আয়তন চারশ কোটি ছাড়িয়ে যায়।

রঘুনন্দন কামাথের মৃত্যুতে সোশাল মিডিয়ায় শোক জানিয়েছেন অনেকেই। কারণ, এর ব্র্যান্ড ও ফ্লেভারের সঙ্গে এখন নস্টালজিয়াও জড়িয়ে গিয়েছে।


```