Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

মুম্বইয়ে লঞ্চডুবি: সন্তানদের সমুদ্রে ছুড়তে যাচ্ছিলেন অনেক মা-বাবা! কী বললেন সেনা জওয়ান

ইতিমধ্যে মুম্বইয়ের লঞ্চডুবির ঘটনা নিয়ে একাধিক প্রশ্নের মুখে নৌ সেনা।

মুম্বইয়ে লঞ্চডুবি: সন্তানদের সমুদ্রে ছুড়তে যাচ্ছিলেন অনেক মা-বাবা! কী বললেন সেনা জওয়ান

ফাইল ছবি।

শেষ আপডেট: 21 December 2024 12:02

দ্য ওয়াল ব্যুরো: 'আর কয়েক মিনিট দেরি হলে বাচ্চাগুলোকে ওরা সমুদ্রে ফেলে দিত! মুম্বাইয়ে লঞ্চ ডুবির ভয়াবহ অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে শিউরে উঠছিলেন সিআইএসএফের কনস্টেবল অমল সাভান্ত। 

তার কথায়, "লঞ্চের অনেকটা অংশ ডুবে গিয়েছে। লঞ্চের হাতল ধরে ঝুলছে ছয় সাত টা শিশু। সবার প্রথম ওদেরই উদ্ধার করি। পরে বাকিদের।"

বুধবার দুপুরে ১১৩ জন যাত্রীকে নিয়ে লঞ্চটি মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে এলিফ্যান্টা আইল্যান্ডের দিকে যাচ্ছিল। ৩টে ৫৫ নাগাদ 'নীলকমল' নামের ওই লঞ্চটিতে ধাক্কা মারে নৌসেনার একটি ছোট স্পিড বোট। তারপরই উল্টে যায় ও ডুবতে শুরু করে।

লঞ্চডুবির ঘটনায় এখনও পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। এক শিশু-সহ দু'জনের খোঁজ মেলেনি। তাঁদের খোঁজে নৌসেনার ১১ টি বোট এবং তিনটে মেরিন পুলিশের বোট তল্লাশি চালাচ্ছে। নজরদারির কাজে লাগানো হয়েছে চারটি হেলিকপ্টারকেও।

সেই প্রসঙ্গেই বলতে গিয়ে সেদিনের ঘটনার বিবরণ দিতে গিয়ে নিজের অভিজ্ঞতা জানান সিআইএসএফের কনস্টেবল অমল সাভান্ত। সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে অমল বলেন, "লঞ্চডুবির খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছেছিলাম। কিন্তু সেখানকার পরিস্থিতি দেখে আমরাও শিউড়ে উঠেছিলাম।"

খানিক থেমে তিনি যোগ করেন, "লঞ্চটা একটু একটু করে ডুবে যাচ্ছে বুঝতে পেরে অনেক বাবা-মা নিজেদের সন্তানদের জলে ছুড়ে দেওয়ার জন্য মনস্থির করেন। যদি জলে ভেসে কোনও মতে বেঁচে যায়! তাই লঞ্চের হাতলেও বাচ্চাদের ঝুলিয়ে দেয় অনেকে। যাতে অন্তত লঞ্চটা ডুবে গেলেও ওরা ভেসে থাকতে পারে!" 

ইতিমধ্যে মুম্বইয়ের লঞ্চডুবির ঘটনা নিয়ে একাধিক প্রশ্নের মুখে নৌ সেনা। এবার ঘটনার ভয়াববহ অভিজ্ঞতার বর্ণনা করলেন সিআইএসএফ-এর এক উদ্ধারকারী জওয়ান।


```