Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গাজিয়াবাদকাণ্ড: ঘর থেকে ৩ মেয়ের চিৎকার শুনেছিলেন বাবা-মা, দরজা ভাঙতে দেরি হওয়ায় বাঁচাতে পারলেন না

পরিবারের আর্থিক সমস্যার কারণে দু'বছর ধরে তিন বোনই স্কুলে যায়নি। তাদের আলাদা মোবাইল ফোনও ছিল না।  

গাজিয়াবাদকাণ্ড: ঘর থেকে ৩ মেয়ের চিৎকার শুনেছিলেন বাবা-মা, দরজা ভাঙতে দেরি হওয়ায় বাঁচাতে পারলেন না

গাজিয়াবাদকাণ্ড

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 4 February 2026 14:27

দ্য ওয়াল ব্যুরো: অনলাইন গেমের আসক্তি কেড়ে নিল তিনটি তরতাজা তরুণ প্রাণ। গাজিয়াবাদে বিল্ডিংয়ের ন'তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয় তিন বোন (Ghaziabad Three Sisters Death Case)। তাদের বাবার অভিযোগ, মেয়েরা যে অনলাইন টাস্ক-বেসড গেমে (Online Task-Based Game) আসক্ত ছিল, তার ‘ফাইনাল গোল’ নাকি আত্মহত্যা, সেই কারণেই এই মর্মান্তিক পরিণতি। ঘটনার সময় তিন বোন তাদের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দিয়েছিল। পরিবারের সদস্যরা বহু চেষ্টা করেও সময়মতো দরজা ভাঙতে পারেনি, দরজা ভাঙার আগেই বারান্দা থেকে ঝাঁপ দেয় তিনজন।

কোরিয়ান গেমে আসক্তি, নিজেদের রাখত কোরিয়ান নাম

পুলিশ জানিয়েছে, ২০২০ সালে করোনা মহামারির সময় থেকেই তারা এই গেমে আসক্ত হয়ে পড়ে। বাবা–মা তাদের এই অভ্যাস নিয়ে বহুবার বকাবকি করতেন। গেমের প্রতি এমন টান ছিল যে তিন বোন নিজেদের কোরিয়ান নামও রেখেছিল। তিনজনের মধ্যে সম্পর্কও ছিল অত্যন্ত ঘনিষ্ঠ- একসঙ্গে খাওয়া, স্নান, ঘুম- সবই করত একই সময়ে।

অস্তিত্বহীন ‘কোরিয়া’ ছেড়ে যাওয়ার যন্ত্রণা লিখেছে ডায়েরিতে

তিন বোন- ১৬ বছরের বিষিকা, ১৪ বছরের প্রাচি এবং ১২ বছরের পাখির দেহ (Three sisters dying by suicide) ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ তাদের ঘর থেকে ৮ পাতার একটি নোট উদ্ধার করেছে। সেখানে একটি কাঁদছে এমন ইমোজিও আঁকা ছিল। নোটে লেখা, 'এই ডায়েরিতে যা লিখেছি সব সত্যি। পড়ো… আমরা কোরিয়া ছাড়তে পারব না… খুব দুঃখিত, বাবা…” ঘরের দেওয়ালেও লেখা, 'I am very, very alone'

দুই বছর স্কুলে যায়নি, ফোন ছিল বাবা’র

পরিবারের আর্থিক সমস্যার কারণে দু'বছর ধরে তিন বোনই স্কুলে যায়নি। তাদের আলাদা মোবাইল ফোনও ছিল না।  বাবার ফোন দিয়েই গেম খেলত। পুলিশ জানিয়েছে, তিনজনই পড়াশোনায় খুব ভালো ছিল না।

বাবার অসহায় মন্তব্য

মৃত তিন মেয়ের বাবা চেতন কুমার বলেছেন, "আমি জানতামই না ওরা কী খেলছে। জানলে কখনওই অনুমতি দিতাম না। এমন ঘটনা আর কোনও সন্তান আর তার পরিবারের সঙ্গে না ঘটুক, এই আবেদন করি।”

‘ব্লু হোয়েল’-এর মতো ঘটনার পুনরাবৃত্তি

পুলিশ বলছে, অতীতে ‘ব্লু হোয়েল চ্যালেঞ্জ’ বা ‘PUBG’-এর নেশায় মৃত্যুর মতো ঘটনাগুলোর সঙ্গে এই ঘটনার ভয়াবহ মিল রয়েছে। স্বাভাবিকভাবেই শিশু–কিশোরদের অনলাইনে অচেনা, বিপজ্জনক গেমের প্রতি আকর্ষণ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হল।

গুরুত্বপূর্ণ বার্তা: এই খবরটি অত্যন্ত সংবেদনশীল। আপনি বা আপনার পরিচিত কেউ যদি মানসিক সংকটে থাকেন, দয়া করে নিকটবর্তী সাহায্যকেন্দ্রে যোগাযোগ করুন। মনে রাখুন, সাহায্য চাওয়া দুর্বলতা নয়।


```