Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

ভুবনেশ্বর বিমানবন্দরে ছড়াল চিতাবাঘের আতঙ্ক, তল্লাশি অভিযানে বন দফতর

চিতাবাঘ ধরার জন্য জাল আর প্রয়োজনীয় জিনিসপত্রও নিয়ে আসেন তাঁরা। যদিও অনেকক্ষন খোঁজার পরও সেখানে কোনও চিতাবাঘের দেখা মেলেনি। 

ভুবনেশ্বর বিমানবন্দরে ছড়াল চিতাবাঘের আতঙ্ক, তল্লাশি অভিযানে বন দফতর

প্রতীকী ছবি

শেষ আপডেট: 26 October 2024 17:49

দ্য ওয়াল ব্যুরো: শনিবার সকালে ভুবনেশ্বর বিমানবন্দরে চিতাবাঘের আতঙ্ক ছড়াল। যদিও খবর পেয়েই ওড়িশার বন দফতর সঙ্গে সঙ্গে পদক্ষেপ করেছে। বিজু পট্টনায়ক আন্তর্জাতিক বিমানবন্দরে চিতাবাঘের খোঁজে তল্লাশি শুরু করেছে বন কর্মীদের একটি দল। 

সংবাদ সংস্থা সূত্রে খবর, এক মহিলা প্রথম দাবি করেন যে তিনি বিমানবন্দরের মধ্যে একটি চিতাবাঘ দেখেছেন। তিনি বিমানবন্দরেরই কর্মী। আতঙ্ক ছড়িয়ে পড়তে সময় নেয়নি। রীতিমতো শোরগোল পড়ে যায় যাত্রী ও অন্যান্য কর্মীদের মধ্যে। 

পুলিশের একটি দলকে সঙ্গে করে বিমানবন্দরে তল্লাশি অভিযান শুরু করে বন কর্মীরা। চিতাবাঘ ধরার জন্য জাল আর প্রয়োজনীয় জিনিসপত্রও নিয়ে আসেন তাঁরা। যদিও অনেকক্ষণ খোঁজার পরও সেখানে কোনও চিতাবাঘের দেখা মেলেনি। 

ঠিক ২০১৯ সালে ভুবনেশ্বর বিমানবন্দরে চিতাবাঘের দেখা মিলেছিল। সিসিটিভি ফুটেজে বিমানবন্দরের দেওয়াল বিয়ে একটা চিতাবাঘকে ঢুকতে দেখা যায়। যদিও বিমানবন্দর থেকে উদ্ধার করে পরে সেটিকে চন্দকা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছিল।


```