Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সেনার তথ্য পাচার! পাক হাইকমিশনে কর্মরত এক কর্মীকে ২৪ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ কেন্দ্রের

গুপ্তচরবৃত্তির অভিযোগে পাক হাইকমিশনের কর্মীকে অবাঞ্ছিত ঘোষণা করল ভারত। ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে বিদেশ মন্ত্রক।

সেনার তথ্য পাচার! পাক হাইকমিশনে কর্মরত এক কর্মীকে ২৪ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ কেন্দ্রের

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 14 May 2025 12:28

দ্য ওয়াল ব্যুরো: ফের টানটান উত্তেজনা দিল্লি-ইসলামাবাদ কূটনৈতিক মহলে। গুপ্তচরবৃত্তির অভিযোগে নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনের এক কর্মীকে অবাঞ্ছিত ঘোষণা করে দেশ ছাড়ার নির্দেশ দিল ভারত। মঙ্গলবার রাতে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ওই কর্মীর কার্যকলাপ ‘সরকারি পদমর্যাদার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ’। তাই তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে বলা হয়েছে।

বিদেশ মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, এই নির্দেশ লিখিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে নয়াদিল্লিতে পাকিস্তানি হাইকমিশনের ভারপ্রাপ্ত আধিকারিককে। এই ঘটনাকে নিছক একটি বিচ্ছিন্ন প্রশাসনিক পদক্ষেপ বলে ভাবার সুযোগ নেই। কারণ মাত্র দু’দিন আগেই পাঞ্জাব পুলিশের তরফে জানানো হয়, গুপ্তচরবৃত্তির অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের সঙ্গে পাকিস্তানি হাইকমিশনের কর্মীর সরাসরি যোগাযোগ ছিল।

পাঞ্জাব পুলিশের ডিজি গৌরব যাদব জানিয়েছেন, ধৃতদের মধ্যে একজন ভারতীয় সেনার গতিবিধি সংক্রান্ত স্পর্শকাতর তথ্য পাকিস্তানের হ্যান্ডলারকে পাচার করছিল। গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে তাকে ধরা হয়, এবং তার জবানবন্দি থেকেই উঠে আসে দ্বিতীয় ব্যক্তির নাম। তাকেও পরে গ্রেফতার করা হয়।

যদিও বিদেশ মন্ত্রকের বিবৃতিতে ওই পাকিস্তানি কর্মীর নাম বা তাঁর নির্দিষ্ট কার্যকলাপ সম্পর্কে কিছু জানানো হয়নি, তবে পাঞ্জাবে ধৃতদের সঙ্গে পাকিস্তানি কূটনীতিকের যে যোগ রয়েছে, তা কার্যত এই বহিষ্কারের কারণ হিসেবে ধরা হচ্ছে।

পাকিস্তানের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক এমনিতেই উত্তপ্ত। সাম্প্রতিক পহেলগাম জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ নাগরিকের মৃত্যুর পর পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি ঘাঁটিতে পালটা হামলা চালায় ভারত। এতে ব্যাপক ক্ষতি হয় পাকিস্তানের জঙ্গি পরিকাঠামোর। এরপর থেকেই সম্পর্কের উত্তেজনা আরও ঘনীভূত হয়েছে।
 


```