Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

কাশ্মীর-জট খুলবে জেহাদেই, পহলগামের স্মৃতি উসকে লস্করের হিন্দু কোতলের ডাক কীসের ইঙ্গিত?

পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে (PoJK) এক প্রকাশ্য সভা থেকে লস্করের শীর্ষ জঙ্গি কমান্ডার আবু মুসা কাশ্মীরি (Abu Musa Kashmiri) প্রকাশ্যে হিন্দু নিধনের ডাক দেয়।

কাশ্মীর-জট খুলবে জেহাদেই, পহলগামের স্মৃতি উসকে লস্করের হিন্দু কোতলের ডাক কীসের ইঙ্গিত?

আবু মুসা কাশ্মীরির দাবি, এই উন্মত্ত ও গণ হিন্দুহত্যার মতাদর্শ সে ব্যক্তিগতভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং একাধিক শীর্ষ মন্ত্রীর কাছেও পৌঁছে দিয়েছে।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 14 January 2026 16:07

দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীর ইস্যুতে ফের খোলাখুলি ভারত-বিরোধী (Anti-India) হুমকি দিল পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তোইবা (LeT)। পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে (PoJK) এক প্রকাশ্য সভা থেকে লস্করের শীর্ষ জঙ্গি কমান্ডার আবু মুসা কাশ্মীরি (Abu Musa Kashmiri) প্রকাশ্যে হিন্দু নিধনের ডাক দেয়। তার বক্তব্য ছিল স্পষ্ট ও ভয়ঙ্কর— কাশ্মীর সমস্যার সমাধান হবে কেবল সন্ত্রাস ও তথাকথিত ‘জেহাদ’-এর মাধ্যমে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই উস্কানিমূলক ভিডিওতে শোনা যাচ্ছেসভাস্থলে উপস্থিত লোকজন চিৎকার করে বলছে,
ভিক্ষা করে স্বাধীনতা পাওয়া যায় নাহিন্দুদের গলা কেটেই স্বাধীনতা ছিনিয়ে নিতে হবে। ঘৃণ্য এই ভাষণেই থেমে থাকেনি লস্করের ওই জঙ্গি নেতা। আবু মুসা কাশ্মীরির দাবি, এই উন্মত্ত ও গণ হিন্দুহত্যার মতাদর্শ সে ব্যক্তিগতভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং একাধিক শীর্ষ মন্ত্রীর কাছেও পৌঁছে দিয়েছে।

তার কথায়, জেহাদের মোড়কে সন্ত্রাস ছাড়া কাশ্মীর সমস্যার কোনও সমাধান নেই। এই মন্তব্য ফের একবার নগ্নভাবে ফাঁস করে দিল—ভারতের বিরুদ্ধে জঙ্গি হিংসায় পাকিস্তানের প্রত্যক্ষ আদর্শগত ও রাজনৈতিক মদত আগেও যেমন ছিল, এখনও তেমনই আছে। জানা গিয়েছেলস্কর-ঘনিষ্ঠ সংগঠন জেকেইউএম (জম্মু কাশ্মীর ইউনাইটেড মুভমেন্ট)-এর সঙ্গে যুক্ত আবু মুসা কাশ্মীরি পাক অধিকৃত কাশ্মীরের রাওয়ালাকোট জেলার হাজিরা তহসিলের বাহিরা গ্রামে এক সভায় এই উসকানিমূলক ভাষণ দিচ্ছিল।

ভিডিওটি সামনে আসতেই পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাস পোষণের অভিযোগ নতুন করে জোরাল হয়েছে। নিয়ন্ত্রণরেখার (LoC) এত কাছাকাছি এলাকায়প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে জঙ্গিরা যদি এমন হিংসাত্মক ভাষণ দিতে পারেতবে প্রশ্ন উঠছেই—পাক প্রশাসনের অজান্তে কি এসব সম্ভব হচ্ছে? গোয়েন্দা সূত্রে জানা গিয়েছেপহলগাম হামলার আগেও আবু মুসা কাশ্মীরি একই ধরনের উসকানিমূলক বক্তব্য রেখেছিল। ফলে এই ভিডিওকে শুধুমাত্র একটি বক্তৃতা বলে দেখছে না গোয়েন্দা মহল। তাদের মতেএটি বৃহত্তর কোনও জঙ্গি ষড়যন্ত্রের ইঙ্গিতও হতে পারে।

ভারতের নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলি বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। ভিডিওটির প্রযুক্তিগত বিশ্লেষণঅবস্থান যাচাই এবং জঙ্গি নেটওয়ার্ক ট্র্যাকিং শুরু হয়েছে। গোয়েন্দাদের আশঙ্কাএই ধরনের ভাষণের মূল উদ্দেশ্য— যুবসমাজকে উগ্রপন্থায় ঠেলে দিয়ে ফের সীমান্ত পেরিয়ে সন্ত্রাসের আগুন জ্বালানো।


```