Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

ভারতের বেশকিছু প্রতিরক্ষা ওয়েবসাইটের তথ্য হাতিয়েছে পাক হ্যাকাররা, দাবি

ইন্ডিয়ান মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস, দ্য মনোহর পারিক্কর ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালিসিস এবং অন্যান্য ওয়েবসাইটের সুরক্ষা বলয় পেরিয়ে প্রচুর তথ্য হস্তগত করেছে। পহলগামে জঙ্গি হানার পর এর আগে ভারতের উপর আক্রোশে রাজস্থানের শিক্ষা দফতরের সাইটে হানা দিয়েছিল এই গোষ্ঠীর হ্যাকাররা।

ভারতের বেশকিছু প্রতিরক্ষা ওয়েবসাইটের তথ্য হাতিয়েছে পাক হ্যাকাররা, দাবি

প্রতীকী ছবি।

শেষ আপডেট: 5 May 2025 17:54

দ্য ওয়াল ব্যুরো: 'পাকিস্তান সাইবার ফোর্স' নামে একটি পাক হ্যাকার গোষ্ঠী দাবি করেছে, তারা ভারতের প্রতিরক্ষা সংস্থাগুলির ডেটা সুরক্ষা ভেদ করে বহু গুরুত্বপূর্ণ নথি হাতিয়ে নিয়েছে। ইন্ডিয়ান মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস, দ্য মনোহর পারিক্কর ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালিসিস এবং অন্যান্য ওয়েবসাইটের সুরক্ষা বলয় পেরিয়ে প্রচুর তথ্য হস্তগত করেছে। পহলগামে জঙ্গি হানার পর এর আগে ভারতের উপর আক্রোশে রাজস্থানের শিক্ষা দফতরের সাইটে হানা দিয়েছিল এই গোষ্ঠীর হ্যাকাররা।

ভারতের তরফে সরকারিভাবে এখনও কোনও জবাব না মিললেও যে গোষ্ঠীর নামে পাক হ্যাকাররা আড়াল থেকে ডিজিটাল যুদ্ধ চালাচ্ছে তা জঙ্গিদেরই অঙ্গ অথবা পাক চর সংস্থা আইএসআইয়ের কাজ বলেই অনুমান। প্রতিরক্ষায় কাজ করা কিছু ব্যক্তির লগইন সংক্রান্ত তথ্য জোগাড় করে ওয়েবসাইটে ঢুকে থাকতে পারে হ্যাকাররা। এর বেশি কিছু ক্ষতি সম্ভবত হয়নি।

হ্যাকাররা এক্স অ্যাকাউন্টে করা একটি পোস্টে দাবি করেছে, তারা নির্দিষ্ট গুরুত্বপূর্ণ পার্সোনেল ডেটা, লগইন সংক্রান্ত নথি, ভারতীয় প্রতিরক্ষা কর্মীদের লগইন ইউজার আইডি ও পাসওয়ার্ড হাতিয়ে নিয়েছে। তাদের এই দাবির পরেই সাইবার সিকিউরিটি এজেন্সিগুলি দ্রুত তদন্তে নেমে পড়েছে। হ্যাকারদের দাবির সত্যতা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা চলছে।

এছাড়াও পাকিস্তান সাইবার ফোর্স প্রতিরক্ষা মন্ত্রকের অধীন রাষ্ট্রায়ত্ত সংস্থা আর্মার্ড ভেহিকেল নিগম লিমিটেড নামে একটি কোম্পানির সরকারি ওয়েবসাইটকে কলঙ্কিত করার চেষ্টা করেছিল। রাজস্থান শিক্ষা দফতরের মতো এদিনও এই সংস্থার পেজে পাকিস্তানি পতাকা ও পাক বাহিনীর আল খালিদ ট্যাঙ্কের ছবি দিয়ে দেওয়া হয়। প্রসঙ্গত, পহলগাম কাণ্ডের পর থেকে একের পর এক সাইবার হানা দিয়ে যাচ্ছে এই গোষ্ঠী। 


```