Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

পহেলগাম: বিরল ঐক্য জম্মু-কাশ্মীর বিধানসভায়, মুখ্যমন্ত্রী ওমরের প্রশংসা বিজেপি নেতার

পহেলগামে জঙ্গিদের গুলিতে ২৬ জন নিহত হওয়ার ঘটনা নিয়ে আলোচনার জন্য বিধানসভার বিশেষ অধিবেশন ডেকেছে ওমর সরকার।

পহেলগাম: বিরল ঐক্য জম্মু-কাশ্মীর বিধানসভায়, মুখ্যমন্ত্রী ওমরের প্রশংসা বিজেপি নেতার

পহেলগাম হত্যাকাণ্ডে নিহতদের স্মরণে নীরবতা পালন জম্মু-কাশ্মীর বিধানসভায়।

শেষ আপডেট: 28 April 2025 15:10

দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীর বিধানসভায়(J & K assembly) সোমবার এক সুরে সব দল পহেলগাম হত্যাকাণ্ডের নিন্দা করল। ঘটনার নিন্দা করে বিবৃতি দেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ (Omar Abdullah, Chief Minister of Jammu & Kashmir)।

পহেলগামে জঙ্গিদের গুলিতে ২৬ জন নিহত হওয়ার ঘটনা নিয়ে আলোচনার জন্য বিধানসভার বিশেষ অধিবেশন ডেকেছে ওমর সরকার। সোমবার বিধানসভায় ওমর বলেন, গোটা জম্মু-কাশ্মীর পহেলগাম হত্যাকাণ্ডের প্রতিবাদে শামিল। জঙ্গিদের শেষ দেখে ছাড়ব। দেশের প্রতিটি প্রান্ত জঙ্গি হামলার বিরুদ্ধে সরব, বলেন মুখ্যমন্ত্রী।

২২ এপ্রিল পহেলগামের ঘটনার পরই সর্বদলীয় বৈঠক  ডাকেন মুখ্যমন্ত্রী ওমর। সোমবার বিধানসভায় বিরোধী দলনেতা বিজেপির সুনীল শর্মা মুখ্যমন্ত্রীর ওই সিদ্ধান্তের প্রশংসা করেন। বিশেষ অধিবেশন ডাকায় বিধানসভার স্পিকার আবদুল রহিম রাঠোরের ভূমিকারও প্রশংসা করেন বিরোধী দলনেতা। শাসক দল ন্যাশনাল কনফারেন্স এবং প্রধান বিরোধী দল বিজেপির সুরে পহেলগামের ঘটনার নিন্দা করেন সব দলের বিধায়কেরা।

পহেলগামের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী ওমর বলেন, বিগত ২১ বছরে উপত্যকায় এমন হামলার নজির নেই। আমি ক্ষমা চাওয়ার ভাষা হারিয়ে ফেলেছি। হামলা আটকাতে না পারার দায় সংশ্লিষ্ট সকলের, বলেন মুখ্যমন্ত্রী। 

জঙ্গি হামলার ঘটনায় দোষারোপের রাস্তায় হাঁটেননি মুখ্যমন্ত্রী। ওমর বলেন, জম্মু-কাশ্মীর পূর্ণাঙ্গ রাজ্য নয়। আইন শৃঙ্খলা রক্ষা রাজ্য সরকারের বিষয় নয়। কিন্তু মুখ্যমন্ত্রী এবং পর্যটন মন্ত্রী হিসাবে ঘটনার দায় অস্বীকার করতে পারি না। আমি পর্যটকদের নিরাপদ ভ্রমণের গ্যারান্টি দিয়েছিলাম। প্রতিশ্রুতি রক্ষা করতে পারিনি।


```